সুশান্তর মামলায় লুকআউট সার্কুলার থেকে রিয়াকে অব্যাহতি

অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার পরিবারকে স্বস্তিতে রাখতে লুকআউট সার্কুলার বাতিল করে সিবিআইকে সতর্ক করেছে ভারতের শীর্ষ আদালত সুপ্রীম কোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (২৫ অক্টোবর) বোম্বে হাইকোর্টের লুকআউট সার্কুলার বহাল থাকার সিদ্ধান্ত বাতিল করে ভারতের শীর্ষ আদালত সুপ্রীম কোর্ট।

জানা যায়, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে পরিবার তদন্ত চেয়ে পাটনায় এফআইআর দায়ের করার পর অভিনেতা রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের ওপর লুকআউট সার্কুলার বহাল রাখার সিদ্ধান্ত নেন বোম্বে হাইকোর্ট।

এরপর মামলাটি সিবিআই’র কাছে হস্তান্তর করা হয়। এ কারণে সিবিআইয়ে নজরদারিতে ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তার ভাই শৌক চক্রবর্তী, তার বাবা লেফটেন্যান্ট কর্নেল ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং তার মা সন্ধ্যা চক্রবর্তী।

২০২০ সালে ইস্যু করা সে লুকআউট সার্কুলারের সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রিয়াকে। ১৫ কোটি টাকার লেনদেন ও সুশান্তকে আত্মহত্যার দিকে প্ররোচিত করার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে।

কিন্তু সেসব উপেক্ষা করে সামাজিক পরিচিতি ও হাই প্রোফাইল হওয়ার কারণ দেখিয়ে রিয়া ও তার পরিবারের লুকআউট সার্কুলার বাতিল করার সিদ্ধান্তে পৌঁছেছে ভারতের সুপ্রীম কোর্ট।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা