পাকিস্তানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

ইমার্জিং টিমস এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে চলে গেছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানস শাহিনসকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল।

শুক্রবার ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান। জবাবে নেমে ৭ উইকেট আর ২১ বলে হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

পাকিস্তানের হয়ে একাই লড়াই করেন ওপেনার ওমাইর ইউসুফ। ৪৬ বলে ৬৮ রানের (৫ চার ৪ ছক্কায়) ঝোড়ো ইনিংস খেলেন তিনি। বাকিদের কেউ তাকে সহায়তা করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বলে ১৪ রান করেন হায়দার আলি। ১৩ বলে ১২ রান করেন মোহাম্মদ ইমরান।

শ্রীলঙ্কার হয়ে শুরুতেই ঝড় তোলেন ওপেনার লাহিরু উদারা। ২০ বলে ৪৩ রান করেন তিনি। হাঁকান ৪টি ছক্কা। আরেক ওপেনার সাজঘরে ফেরেন ১০ বলে ১১ রান করে। অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হন তিনি।

৪৬ বলে ৫২ রানের ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন আহান বিক্রমাসিংহে। তার সঙ্গে ১৬ বলে ১৭ রানে অপরাজিত থাকেন সাহান অ্যারাচিজে।

শ্রীলঙ্কার হয়ে ২১ রানে ৪ উইকেট শিকার করেন ডুসান হেমন্ত। পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন সুফিয়ান মুকিম ও আব্বাস আফ্রিদি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প