সিন্ধু চুক্তি স্থগিত, বাতিল ভারতে থাকা পাকিস্তানিদের সার্ক ভিসাও

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় এবার পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখালো ভারত। দেশটি পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু পানিবণ্টন চুক্তি অবিলম্বে স্থগিত ও পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। খবর বিবিসি বাংলার।

বুধবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তগুলোর কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

কাশ্মীরে ওই হামলার পরিপ্রেক্ষিতে দিল্লিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসের সামরিক পরামর্শদাতাদের অবাঞ্ছিত বলেও ঘোষণা দিয়েছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে মোদী প্রশাসন। এর পাশাপাশি ভারতও ইসলামাবাদে অবস্থিত তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া দুই দেশের দূতাবাসের সামরিক পরামর্শদাতাদের পাঁচজন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে বলে জানিয়েছেন বিক্রম মিশ্রি। তিনি আরও জানান, উভয় দেশের পরস্পরের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানের ৫৫ থেকে কমিয়ে মে মাসের ১ তারিখের মধ্যে ৩০-এ নিয়ে আসতে হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সার্ক দেশগুলোর জন্য বরাদ্দকৃত বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা আর ভারতে ভ্রমণ করতে পারবেন না। যারা এই ভিসায় বর্তমানে ভারতে রয়েছেন, তাদের ভিসাও বাতিল করা হচ্ছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছাড়তে বলা হয়েছে।

বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি (ক্যাবিনেট কমিটি অন সিকিওরিটি বা সিসিএস) এক বৈঠকে বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হওয়া এই বৈঠকেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১