সিনেমার অতিরিক্ত শিল্পী হলেন ভাইরাল সেই প্রিয়া, নেটজুড়ে সমালোচনা

ভ্রু কাঁপানো সেই প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারকে হয়তো অনেকরই মনে আছে। যার চোখের ইশারায় একসময় ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ২০১৯ সালের মালায়ালাম সিনেমা ‘ওরু আদার লাভ’র এক দৃশ্যে চোখ মেরে ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছিলেন এ দক্ষিণী সুন্দরী।

সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের সর্বশেষ সিনেমা ‘পরম সুন্দরী’ সিনেমায় ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নাকি দেখা তেছে প্রিয়াকে। যা বিশ্বাস করতে পারছেন না তার অনুরাগীরা। তাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। ‘পরম সুন্দরী’ সিনেমায় ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা হিসেবে (অতিরিক্ত শিল্পী) দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই নায়িকাকে।

প্রিয়াকে লাল এবং সাদা শাড়ি পরে একটি শটে সিদ্ধার্থের পিছনে ভিড়ের মধ্যে নিশব্দে হাঁটতে দেখা যায়। কোনো সংলাপ নেই, কোনো দীর্ঘ উপস্থিতি নেই। ক্লিপটি যখন ইনস্টাগ্রাম, এক্স এবং রেডডিটে প্রচারিত হতে শুরু করে, তখন তার ভক্তদের এটি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া ছিল। এক ভক্ত লিখেছেন, ‘আমি অবাক হচ্ছি কীভাবে কেউ এটা খেয়াল করল না। আমি ভেবেছিলাম কেবল আমি খেয়াল করেছি, তবে আমি খুশি যে কেউ অন্তত করেছে।’ কেউ কেউ আশ্চর্য প্রকাশ করেছেন যে কেরালায় প্রেক্ষাপটে তৈরি বলিউডের সিনেমায় একজন মালয়ালি অভিনেত্রী কী করে শুধু একজন অতিরিক্ত হিসেবেই রয়ে গেল।

অনেকের সন্দেহ প্রিয়ার রোলটি বাদ পড়েছে সিনেমা থেকে। একজন লিখেছেন, ‘সম্পাদনা অনেক সময় নির্মম হতে পারে, এবং সিনেমাতে চরিত্র কাটা খুব সাধারণ।’ তাকে ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত শিল্পীর পর্যায়ে নামিয়ে দেওয়ায় কিছু ভক্ত আহত হয়েছেন। একজন লিখেছেন, ‘আরও ভালো কিছু তার প্রাপ্য। ভাইরাল সেনসেশন থেকে ব্যাকগ্রাউন্ডে?’ আরেকজন মনে করেন, জাহ্নবীর চরিত্রের জন্য তাকে কাস্ট করা উচিত ছিল, ‘জাহ্নবী কাপুরের চরিত্রে প্রিয়া অভিনয় করলে ভালো হতো।’

তুষার জালোটার ‘পরম সুন্দরী’ সিনেমায় সিদ্ধার্থকে পরম সচদেবের চরিত্রে এবং জাহ্নবীকে মালয়ালি মেয়ে থেক্কেপাট্টু সুন্দরী দামোধরন পিল্লাইয়ের চরিত্রে দেখেছেন। দুই আলাদা সংস্কৃতির মানুষের প্রেম নিয়েই এই সিনেমায় গল্প এগিয়ে চলে।

প্রিয়া ওয়ারিয়ার সম্পর্কে ওরু আদার লাভ প্রিয়ার প্রথম চলচ্চিত্র ছিল। পরে তিনি তেলেগু এবং মালায়ালাম সিনেমায় অভিনয় করেছেন এবং ২০২৩ সালে ‘ইয়ারিয়াঁ ২’ দিয়ে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। তাকে সম্প্রতি অজিত কুমারের তামিল ‘গুড ব্যাড আগলি’ সিনেমায় দেখা গেছে। শিগগিরই তাকে ‘থ্রি মাঙ্কিস’ ও ‘লাভ হ্যাকারস’ নামের হিন্দি সিনেমায় দেখা যাবে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের