অবৈধ অভিবাসী চক্রের বিরুদ্ধে কঠোর মালয়েশিয়া ইমিগ্রেশন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন এবং নথি জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইমিগ্রেশন বিভাগ। গত এক সপ্তাহে পৃথক দুটি অভিযানে শত শত অবৈধ অভিবাসী আটক এবং বাংলাদেশি পরিচালিত একটি জাল পাসপোর্ট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে রাজধানীর পর্যটনকেন্দ্রিক বুকিত বিনতাং এলাকায় মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২ হাজার ৪৪৫ জনকে স্ক্রিনিং করা হয়, যার মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়। এর মধ্যে ৭৭০ জন বিদেশিকে আটক করা হয় বিভিন্ন অভিবাসন অপরাধে।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে ৩৭৭ বাংলাদেশি, ২৩৫ মিয়ানমার নাগরিক, ৭২ নেপালি, ৫৮ ভারতীয় এবং ১৭ ইন্দোনেশিয়ান, এছাড়া অন্যান্য জাতীয়তার নয়জন। ২১ থেকে ৬৫ বছর বয়সী আটকদের স্ক্রিনিংয়ের পর পুত্রজায়াতে নেওয়া হয় এবং পরবর্তীতে তদন্তের জন্য বুকিত জলিল ও লেংগেং ডিপোতে পাঠানো হয়।

বসরি ওথমান বলেন, তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসী পাচার ও চোরাচালান বিরোধী আইন ২০০৭-এর অধীনে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি নিয়োগকর্তাদের সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে পৃথক এক অভিযানে, ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশি নাগরিকদের পরিচালিত একটি জাল পাসপোর্ট সিন্ডিকেট ভেঙে দিয়েছে। মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, তিন সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর রাজধানীর জালান লোকে ইউ এবং জালান রাজাক ম্যানশনে অভিযান চালিয়ে ১৯ থেকে ৪১ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

অভিযানে ১৬টি পাসপোর্ট (নয়টি আসল ও সাতটি জাল), ১৩৩টি অসমাপ্ত পাসপোর্ট বুকলেট, জালিয়াতির সরঞ্জাম, ১১টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ১০০ রিঙ্গিত এবং একটি গাড়ি জব্দ করা হয়।

তদন্তে উঠে এসেছে, সিন্ডিকেটটি মূলত বিদেশি শ্রমিকদের জন্য জাল পাসপোর্ট সরবরাহ করত, যেন তারা বাধ্যতামূলক মেডিকেল পরীক্ষায় ভুয়া পরিচয়ে অংশ নিতে পারে। প্রতি নথির জন্য নেওয়া হতো ১৫০ থেকে ২৫০ রিঙ্গিত। মাত্র দুই দিনের মধ্যে জাল পাসপোর্ট তৈরি করতে সক্ষম ছিল এই দল।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং নথি জালিয়াতি দমন অভিযান অব্যাহত থাকবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!