সিনেমায় শাহরুখের ছোট ছেলে আব্রাম

সম্প্রতি বেরিয়েছে ‘দ্য লায়ন কিং’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘মুফাসা: দ্য লায়ন কিং’ এর ট্রেলার। সেখানে কণ্ঠ দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার দুই ছেলে। এই সিনেমার মধ্যে দিয়েই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে কিং খানের ১১ বছর বয়সী ছেলে আব্রামের।

গত ১০ আগস্ট ইংরেজি ও হিন্দি দুটি ভাষায় অবমুক্ত হয়েছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’ এর ট্রেলার। এ ছবিতে মুফাসার চরিত্রে শাহরুখ খান, শিশু মুফাসার চরিত্রে আব্রাম খান আর সিম্বা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আরিয়ান খান।

এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দ্য লায়ন কিং’ সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান ও তার বড় ছেলে আরিয়ান খান। প্রায় পাঁচ বছরের ব্যবধানে এবার আসছে সিনেমার দ্বিতীয় পর্ব ‘মুফাসা: দ্য লায়ন কিং’। সেখানেই আরিয়ান-শাহরুখের সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আব্রাম। দুই ছেলে ও বাবার স্বরে সিংহের গল্পটি দেখার অপেক্ষায় কিং খানের ভক্ত-অনুরাগীরা।

সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী পরিচালক ব্যারি জেনকিন্স। তরুণ মুফাসার বন্ধুত্ব, ক্ষমতা দখলকারীদের ষড়যন্ত্র এবং তাদের মধ্যে শুরু হওয়া যুদ্ধের গল্প দেখানো হবে। ছবিতে দেখা যাবে, জঙ্গলের রাজা হবে একজনই।

ইতিমধ্যেই বলিউডে অভিষেক হয়েছে শাহরুখের মেয়ে সুহানা খানের। ছেলে আরিয়ানও প্রস্তুত। শিগগিরই চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে স্বরশিল্পী হয়ে বাবার দলে যোগ দিয়ে ফেলল ছোট ছেলে আব্রাম খান।

  • Related Posts

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    মিস ওয়ার্ল্ড ২০২৬ মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে ১১১ জন প্রতিযোগীকে টপকে বিশ্বসুন্দরীর এই খেতাব জেতেন তিনি। এক…

    Continue reading
    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    মেক্সিকোয় ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মেক্সিকান সংগীতশিল্পী হোনাতান মেলেন্দেজ। নিজ বাড়ি থেকে ৩৮ বছর বয়সী এই শিল্পীর মরদেহের পাশাপাশি উদ্ধার করা হয়েছে তাঁর ৩৫ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি