রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগ

হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। আজ (১৪ আগস্ট) বুধবার সন্ধ্যায় ধানমন্ডি-৩২-নম্বরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বাইরে স্মৃতিফলকে মোমবাতি প্রজ্জ্বালন করতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি নাক, মুখ ও মাথায় আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন।

আগামীকাল ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর আয়োজন করছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, শিল্পী মনিরুজ্জামানসহ কয়েকজন। এ সময় হঠাৎ কয়েকজন যুবক এসে রোকেয়া প্রাচীর ওপর চড়াও হন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী জাগো নিউজকে বলেন, ‘আমাকে চারপাশ থেকে এলোপাতাড়ি মারছিল। বলছিল সতেরো বছর তোরা খেয়েছিস, এখন আমরা খাব। আমি বারবার মাথায় আঘাত ঠেকাচ্ছিলাম।’

রোকেয়া প্রাচী জানান, আগামীকাল সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য বেদি প্রস্তুত করছিলেন তারা। দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্ন করার পর সেখানে বঙ্গবন্ধুর একটি ছবি স্থাপন করা হয়। সন্ধ্যায় সেই ছবি ছুঁড়ে ফেলে রোকেয়ার ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, ‘সেনাবাহিনী ঘেরা একটা জায়গায় কীভাবে আমার ওপর হামলা চালানো হল!’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ না গেলে তিনি একাই শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘বঙ্গবন্ধু ডাক না দিলে ১৯৭১ হতো না, আমরা বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাব, আমরা যাব, আমরা সবাই যাব ধানমন্ডি বত্রিশে। পোড়া বাড়িতে গিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। ‍যদি কেউ না যায়, ঠিক করেছি আমি একাই যাব শ্রদ্ধা জানাতে।’

দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রোকেয়া প্রাচী। দলের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। দল তাকে মনোনয়ন দেয়নি।

বাংলাদেশ টেলিভিশনে ‘জয় পরাজয়’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে টিভিনাটকে অভিষেক হয় রোকেয়া প্রাচীর। ১৯৯৭ সালে ‘দুখাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়।

  • Related Posts

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ ২০২৬-কে ঘিরে ফুলবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার কমতি নেই। একইসঙ্গে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ ঘিরে বিনোদন জগতের প্রস্তুতিও একেবারে তুঙ্গে। বিশ্ব ফুটবলের মহারণে এবার বিনোদনের…

    Continue reading
    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা, লেখক, পরিচালক ও মিমিক্রি শিল্পী সেলিম কুমার আর নেই। শনিবার (৬ জুন) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স