সালমানের নামে জালিয়াতি, আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি

বলিউড ভাইজান সালমান খানের নামে ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। তার নাম করে নাকি শত শত টিকিট হচ্ছে। তবে এর সঙ্গে সালমানের কোনো যোগযোগ নেই। এ বিষয়ে ভক্ত-অনুরাগীদের সতর্ক করলেন ভাইজানের সহকারী জর্ডি পটেল।

বিভিন্ন মাধ্যমে জানা গেছে, আগামী ৫ অক্টোবর আমেরিকায় একটি অনুষ্ঠান করতে যাচ্ছেন সালমান। তার এ অনুষ্ঠানের নামেই টিকিট বিক্রি শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে ভক্তদের সাবধান করেন সালমানের সহকারী। এতে তিনি স্পষ্ট করে জানান, এমন কোনো অনুষ্ঠানে অংশ নেবেন না সালমান খান। এমন খবর সম্পূর্ণ ভুয়া। এ অনুষ্ঠানের নামে যে টিকিট বিক্রি হচ্ছে তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তিনি ভাগ করেন। জর্ডি তার পোস্টে লেখেন, ‘সাবধান! জালিয়াতি হচ্ছে। ভুলেও এ টিকিটগুলো কিনবেন না। এ বিষয়ে আরও কেউ বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ কিন্তু এ বিষয়ে সালমান এখন পর্যন্ত মুখ খোলেননি।

সম্প্রতি মুম্বাইয়ে নিজের বাড়িতে ফিরেছেন সালমান। এরপরেই মালাইকা অরোরার বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান এ অভিনেতা। সালমান খান এসেছেন এমন খবর ছড়িয়ে পড়লে বান্দ্রায় মালাইকার বাড়ির সামনে ভক্তদের উপচেপড়া ভিড় দেখা দেয়।

মালাইকার বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ভাইজানকে ক্যামেরাবন্দি করেন ফটো সাংবাদিকরা। সেই ভিডিওতেই দেখা যায়, সালমানের নাম ধরে তার অনুরাগীরা চিৎকার করছেন। শোকে আচ্ছন্ন পরিবারের সামনেও সালমানকে এক ঝলক দেখার জন্য তারা মুখিয়ে ছিলেন। এমন দৃশ্যে মেজাজ রেগে যান সালমান খান। বিরক্ত হয়ে সোজা গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন এ অভিনেতা।

আগামীতে ‘সিকান্দার’ সিনেমায় সালমানকে দেখা যাবে। এর শুটিং করতে গিয়ে পাঁজরে আঘাত পেয়েছিলেন ভাইজান। তাকে বেশকিছু দিন চলাফেরা করতেও সমস্যার মুখে পড়তে হয়েছিল।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প