সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে দক্ষ ২৫০ কর্মী নিবে জর্ডান

বাংলাদেশ থেকে সরকারিভাবে কম খরচে ২৫০ জন দক্ষ নারী পোশাককর্মী নিয়োগ দিবে জর্ডান। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড- বোয়েসেলের মাধ্যমে এই কর্মীদের নিয়োগ দেয়া হবে। জর্ডানের তাস্কার অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মেশিন অপারেটর পদে এই কর্মী নিয়োগ দিবে।

সুযোগ সুবিধা:-

চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। কর্মীকে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকের মাসিক মূল বেতন ১২৫ জর্ডান ডলার। এছাড়া কর্মীর থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা, চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি।

আবেদনকারীর যোগ্যতা:-

প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে জর্ডানসহ বিদেশ ফেরত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে এবং বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে যাঁদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তাঁরা নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ:-

নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫ শতাংশ ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সব খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে।

আবেদনের জন্য যা যা লাগবে:-

আগ্রহী প্রার্থীদের চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা), জীবনবৃত্তান্ত, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের চার সেট রঙিন ফটোকপি, ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ। আগ্রহী প্রার্থীদের ২০ সেপ্টেম্বর সকাল ৮টায় সাক্ষাৎকার দিতে মিরপুর দারুস সালাম রোডে অবস্থিত বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে উপস্থিত থাকতে হবে।

এছাড়া বিস্তারিত জানতে যোগাযোগের ঠিকানা:-

প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা- ১০০০।

যোগাযোগ নাম্বার:-

ফোনঃ +৮৮-০২-৫৮৩১১৮৩৮, +৮৮-০২-৪৮৩১৯১২৫ ও +৮৮-০২- ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স)
ইমেইলঃ [email protected], [email protected]
ওয়েবঃ www.boesl.gov.bd

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা