সাগর থেকে ৩০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি ৫টি ফিশিং ট্রলার ও ৩০ জন জেলেকে আটক করে নিয়ে গেছে। তবে জেলেদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আটক জেলেদের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও জানা গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সেন্টমার্টিনের নিকটবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে জেলেরা মাছ ধরছিলেন। এসময় তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন।

তিনি জানান, জেলেদের মাধ্যমে খবর পাই বুধবার বিকেলে আরাকান আর্মির সদস্যরা মিয়ানমার সীমান্ত থেকে দুটি স্পিডবোট যোগে আসে। সেসময় সেন্টমার্টিনের নিকটবর্তী দক্ষিণ -পশ্চিম সাগরে জেলেরা ফিশিং ট্রলার নিয়ে জাল ফেলে মাছ ধরছিলেন। এরপর আরাকান আর্মি ধাপে ধাপে ৫টি ট্রলারসহ ৩০ জেলেকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

তবে আটক জেলেদের সংখ্যা আরও বেশি হতে পারে উল্লেখ করে আজিম উদ্দিন বলেন, আটক ৩টি ট্রলার টেকনাফ পৌরসভা এলাকার, বাকি দুটি ট্রলার শাহপরীর দ্বীপের।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের