সরকারবিহীন নেপালে ব্যাপক লুটপাট, ব্যাংকে ডাকাতি

নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান অরাজকতার সুযোগ নিয়ে ব্যাংক লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনেশ্বর শাখার রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংকের কর্মীরা জানান, তাদের ব্যাংকে ডাকাতি চলছে। এতে ধারণা জোরদার হয়েছে যে, সংগঠিত অপরাধী চক্র চলমান বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে।

এক ব্যাংককর্মীর ভাষ্য অনুযায়ী, যারা লুটপাট চালাচ্ছিল তারা ‘জেন জি আন্দোলনের’ সঙ্গে সম্পৃক্ত নয়, বরং অন্য অরাজক গোষ্ঠী যারা বিক্ষোভকে আড়াল হিসেবে ব্যবহার করছে।

এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে বিভিন্ন শপিংমল, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালাতে দেখা গেছে।

সরকার পতনের পর নেপালের রাজধানীতে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার পুলিশের কঠোর দমন-পীড়নে বহু মানুষ নিহত হন, যা দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয়। এর জেরে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট ও সিংহ দরবারে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এসব স্থানে আগুন জ্বলতে থাকে, গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো ধ্বংস হয়ে যায়।

যদিও জেন জি সংগঠকরা বারবার সরকারি স্থাপনা আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন, তবুও কিছু বিক্ষোভকারী সরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে।

এ অবস্থায় নেপালি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, মঙ্গলবার রাত ১০টা থেকে সেনা সদস্যরা মাঠে নামবে। সেনাবাহিনী জেন জি নেতৃত্বকে আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!