সবাইকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখ খান

শোবিজ দুনিয়াতে সবাইকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখ খান। চলচ্চিত্র জগতে ৩৩ বছর কাজ করার পর তিনি অবশেষে বিলিয়নিয়ার হয়েছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, সুপারস্টারের সম্পদের পরিমাণ পৌঁছেছে ১২,৪৯০ কোটি রুপিতে। এর মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে ধনী তারকা হওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ ধনী তারকা হিসেবেও জায়গা করে নিলেন।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ বলা হয়েছে, ‘৫৯ বছর বয়সী বলিউডের বাদশাহ শাহরুখ খান প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন। তার সম্পদের পরিমাণ ১২,৪৯০ কোটি রুপি।

শাহরুখ খান এখন আন্তর্জাতিক তারকাদের থেকেও ধনী। তিনি প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। এই অর্জনে শাহরুখ পেছনে ফেলেছেন টেলর সুইফ (১.৩ বিলিয়ন মার্কিন ডলার), আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন মার্কিন ডলার), জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন মার্কিন ডলার) এবং সেলিনা গোমেজের (৭২০ মিলিয়ন মার্কিন ডলার) মতো তারকাদের।

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শাহরুখের অবস্থান দীর্ঘদিন ধরে অপরিবর্তিত। তবে নতুন তালিকায় দেখা যাচ্ছে, দ্বিতীয় স্থানের সঙ্গে তার ব্যবধান দিনদিন বাড়ছে। তার ব্যবসায়িক অংশীদার জুহি চাওলা ও তার পরিবার রয়েছেন পরবর্তী স্থানে। তাদের সম্পদের পরিমাণ ৭,৭৯০ কোটি রুপি। হৃত্বিক রোশন রয়েছেন তৃতীয় স্থানে। তার প্রায় ২,১৬০ কোটি রুপির সম্পদ রয়েছে।

প্রায় তিন দশক ধরে হিন্দি চলচ্চিত্রের শীর্ষে থাকা শাহরুখের সম্পদ বৃদ্ধি পেয়েছে তার বিভিন্ন বিনিয়োগের কারণে। এর মধ্যে রয়েছে রেড চিলিজ প্রোডাকশন হাউস ও ভিএফএক্স স্টুডিও, বিশ্বের বিভিন্ন ক্রিকেট টিমে অংশীদারিত্ব এবং মধ্যপ্রাচ্যে সম্পত্তি বিনিয়োগ। চলচ্চিত্রই তার প্রধান আয়ের উৎস।

শাহরুখের এই অর্জন প্রমাণ করে, বলিউডের বাদশাহ আন্তর্জাতিক মানের তারকাদের সঙ্গে ধনী হওয়ার দিকেও এগিয়ে যাচ্ছেন।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের