৮ গোলের থ্রিলারে হার মেসির ইন্টার মিয়ামির

৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর লুইস সুয়ারেজের জোড়া গোলে দারুণভাবে সমতায় ফিরেছিল ইন্টার মিয়ামি। কিন্তু শেষ পর্যন্ত ৮ গোলের থ্রিলারে তারা হেরেই গেলো। লিওনেল মেসির দলকে ৫-৩ গোলে হারিয়ে মেজর লিগ সকার (এমএলএস) প্লে-অফে জায়গা করে নিলো শিকাগো ফায়ার।

২০১৭ সালের পর এই প্রথমবারের মতো প্লে-অফে ফিরলো শিকাগো। যুক্তরাষ্ট্রের সাবেক কোচ গ্রেগ বারহাল্টার নতুন করে ক্লাব ফুটবলে ফিরে সফলতার স্বাদ পেলেন।

প্রথমার্ধে বলের দখল বেশি থাকলেও, শিকাগোর শক্তিশালী পাল্টা আক্রমণের সামনে পড়েই ভুগেছে মিয়ামি। ম্যাচের ১১তম মিনিটে আইভোরিয়ান মিডফিল্ডার জে ডি’আভিলার হেড থেকে গোল করে এগিয়ে দেন শিকাগোকে। এরপর ৩১ মিনিটে দ্রুত এক কাউন্টার অ্যাটাকে জনাথন ডিন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৩৯তম মিনিটে মিয়ামির টমাস অ্যাভিলেস একটি গোল শোধ করলেও, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রোমিনিঙ্গে কৌয়ামে আরেকটি গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন শিকাগোকে।

দ্বিতীয়ার্ধে সুয়ারেজের দারুণ পারফরম্যান্সে ঘুরে দাঁড়ায় মিয়ামি। ৫৭ মিনিটে প্রথম গোল ও ৭৪ মিনিটে দুর্দান্ত এক কার্ল করে ম্যাচে সমতা ফেরান এই উরুগুইয়ান ফরোয়ার্ড।

কিন্তু ৮০ মিনিটে জাস্টিন প্লেজার রেনল্ডসের কাছ থেকে সহজ এক গোল খেয়ে আবার পিছিয়ে পড়ে মিয়ামি। এরপর ৮৩ মিনিটে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ব্রায়ান গুতিয়েরেজ ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে গোল করে জয় নিশ্চিত করেন শিকাগোর।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা