সফলতা নিয়ে যে কথা শোনালেন জয়া আহসান

জয়া আহসানের অভিনয়ে বুঁদ হয়ে যান দর্শক। সৌন্দর্যের দিক থেকেও সমসাময়িক অনেক অভিনেত্রীর চেয়ে এগিয়ে তিনি।

দুই বাংলায় জনপ্রিয়তার শিখরে থাকা এই অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়েও কৌতূহলী তার অনুরাগীরা।

যদিও ব্যক্তিগত দুঃখ-কষ্ট নিয়ে খুব বেশি কথা বলতে অভ্যস্ত নন, তবু কবিতায় যেন নিজের জীবনযুদ্ধের অজানা গল্পই বলে দিলেন অভিনেত্রী।

নাটক দিয়ে টেলিভিশনে যাত্রা শুরু জয়া আহসানের। তার পর দীর্ঘ পথ পেরিয়েছেন। মাঝে জীবনে ওঠাপড়া দেখেছেন বিস্তর। ১৩ বছরের দাম্পত্যজীবনে ভাঙন। তার পর থেকেই যেন ‘একলা চলো রে’ নীতিতে বিশ্বাসী জয়া।

এই মুহূর্তে হাতে জয়ার হাতে প্রচুর কাজ। শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই কলকাতায় ‘পুতুল নাচের ইতিকথা’তেও সমাদৃত তার অভিনয়। তবে কোনও সাফল্যই যে এক দিনে আসেনি সেটাই জানালেন অভিনেত্রী।

জাহিদ হাসান নামক এক ব্যক্তির লেখা ধার করে জয়া লেখেন, ‘জীবনের কোনও সফলতাই শাপলা ফুলের মতো নয় যে, পুকুরের উপর ভেসে থাকবে আর তুমি গিয়ে ছিঁড়ে আনবে। জীবনের সফলতা শোল মাছ ধরার মতো… ডুব দিয়ে কাদার ভিতর থেকে ওঠাতে হয়।

জয়া কখনও ঢাকাই শাড়ি পরে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন। আবার কখনও পশ্চিমবঙ্গে বাংলায় বেশি থাকা নিয়েও কথা শুনতে হয়েছে। কিন্তু তিনি সব সময় জানিয়েছেন, জীবনে খুশি থাকাটাই তার কাছে অগ্রাধিকার। তাই বাড়ির লোকজন, বাগান ও পোষা প্রাণী নিয়ে অবসর কাটান বলেই জানিয়েছেন অভিনেত্রী।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের