নগ্নতাসহ যেসব কারণে ‘বাঘি ৪’ সিনেমার ২৩টি দৃশ্য কাটা হয়েছে

বলিউড তারকা টাইগার শ্রফের ‘বাঘি ৪’ সিনেমা থেকে বাদ পড়েছে অনেকে দৃশ্য। সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) বা সেন্সর বোর্ড থেকে সম্প্রতি অনুমোদন পেয়েছে সিনেমাটি। তবে তার আগে বেশ কিছু দৃশ্যে কেটেছে সিবিএফসি। তার মধ্যে নগ্ন দৃশ্য থেকে শুরু করে হিংসার একাধিক দৃশ্য রয়েছে।

জানা যাচ্ছে, ‘সিবিএফসি’র তরফ থেকে ‘এ’ (প্রাপ্তবয়স্ক) প্রশংসাপত্র পেয়েছে এ সিনেমা। এর আগে ২৩টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। সিনেমার অডিওতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ‘সিবিএফসি’র নির্দেশে। সিনেমায় অনেক দৃশ্যে রক্তারক্তি ও খুনোখুনি অধিক মাত্রায় ছিল বলে জানা যাচ্ছে। এ দৃশ্যগুলোতে আপত্তি জানায় সেন্সর বোর্ড।

এ ছাড়াও একটি দৃশ্যে সামনে থেকে নগ্নতা দেখানো হয়েছে। সেই দৃশ্যে পরিবর্তন আনা হয়েছে। আর একটি দৃশ্যে এক চরিত্রকে কফিন বাক্সের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই দৃশ্যটি সম্পূর্ণ ভাবে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। আর একটি দৃশ্যে দেখানো হয়েছিল, পূজা প্রদীপ থেকে একজন সিগারেট জ্বালাচ্ছেন। সেটিও বাদ দিতে বলা হয়েছে।

যিশুখ্রিস্টের মূর্তির উপর ছুরি চালানোর একটি দৃশ্যও বাদ দেওয়া হয়েছে ছবি থেকে। বেশ কিছু সংলাপের উপরেও চলেছে কাঁচি। একটি সংলাপ ছিল, ‘ভাই তোর কন্ডোমের মধ্যেই থেকে যাওয়া উচিত ছিল।’ এখানে ‘কন্ডোম’ শব্দটি মুছে দেওয়া হয়েছে। এমন ২৩টি পরিবর্তন আনার পরেই ছাড়পত্র মিলেছে।

‘বাঘি ৪’র কয়েকটি গান এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর মধ্যে ‘হুসন’ গানটিতে হরনাজ সন্ধুর নাচ নজর কেড়েছে। অনেকে এই গানের সঙ্গে দীপিকা পাড়ুকোনের ‘বেশরম রং’র তুলনা করেছেন।

‘বাঘি ৪’ সিনেমায় টাইগার ও হরনাজ ছাড়াও অভিনয় করেছেন সোনম বাজওয়া, সঞ্জয় দত্ত। ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ সিনেমাটি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!