শৈত্যপ্রবাহ কবে শুরু জানাল আবহাওয়া অফিস

রাজধানীতে হঠাৎ শীতের প্রকোপ বেড়েছে। ঘনকুয়াশার সঙ্গে রয়েছে হিমেল বাতাসও। এছাড়া দেশের বিভিন্ন জেলায় হাঁড় কাঁপানো শীত পড়ছে। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। শীতের প্রকোপ আগামী চারদিনে আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় সকাল ৮টা। সাধারণ দিনে এ সময় সূর্য উঁকি দিলেও আজ তার দেখা মেলেনি৷ কুয়াশা আর শীতের প্রকোপে জবুথবু নগরবাসী। জীবিকার তাগিদে বাইরে বেরিয়ে একটু উষ্ণতার খোঁজে কেউ ভিড় করেছেন চায়ের দোকানে, কেউবা আগুনের কুণ্ডলী জ্বালিয়ে নিচ্ছেন তাপ। হঠাৎ শীতের আগমন এভাবেই বিপাকে ফেলেছে রাজধানীর স্বল্প ও নিম্ন আয়ের মানুষদের।

বাতাসে আদ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় বেলা ১১টা পর্যন্তও কুয়াশা দেখা গেছে নগরীর বিভিন্ন প্রান্তে। দুপুরের আগে সূর্যের দেখা না মেলার পূর্বাভাস আবহাওয়া অফিসের। বছর শেষের শীত এখন শৈত্যপ্রবাহে রূপ নিতে যাচ্ছে। যেকারণে হঠাৎ কমেছে উষ্ণতা। মৌসুমি বায়ুপ্রবাহ বৃদ্ধি পাবার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের অনুভূতি। এই ধারা আরও চার থেকে পাঁচদিন চলবে বলেই জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, শীতের প্রকোপ আরও বাড়বে। আগামী শনি অথবা রোববার সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। বাতাসে আদ্রতা বেশি থাকায় ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল আগামী দু-তিন দিন নিয়মিত কুয়াশার চাদরে ঢাকা থাকবে।

বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করেছে আবহাওয়া অফিস । বাতাসে ৯৩ শতাংশ আদ্রতা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গার দর্শনায় রেকর্ড হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প