শেষ ম্যাচেও বড় হার ইংল্যান্ডের, গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত ছিল। ইংল্যান্ডেরও বিদায় হয়েছে এই ম্যাচের আগেই। তবে দক্ষিণ আফ্রিকার জন্য একদিক থেকে গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটি। জিতলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন। সেটাই হলো।

করাচিতে ইংল্যান্ডকে ৭ উইকেট আর ১২৫ বল হাতে রেখে বড় ব্যবধানেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা তিন হার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ করেছে জস বাটলারের দল। ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা।

বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল মাত্র ১৮০ রানের। ত্রিস্টান স্টাবস (০) আর রায়ান রিকেলটনের (২৭) স্টাম্প উড়িয়ে জোফরা আর্চার একটু আশা দেখালেও লড়াই করা হয়ে উঠেনি ইংল্যান্ডের।

৫৬ বলে ১১ বাউন্ডারিতে ৬৪ রানের মারকুটে ইনিংস খেলে জয়ের কাছাকাছি এসে ফেরেন হেনরিখ ক্লাসেন। ৮৭ বলে ৬ চার আর ৩২ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন রসি ভ্যান ডার ডাসেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ডেভিড মিলার।

এর আগে করাচি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে ৩৮.২ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। মার্কো জানসেনের তোপে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। ফিল সল্ট ৮ আর জেমি স্মিথ ০ রানে সাজঘরে ফেরেন। বেন ডাকেট ২১ বলে ২৪ রানে আউট হন।

সেখান থেকে জো রুট হাল ধরার চেষ্টা করেন। হ্যারি ব্রুককে নিয়ে দলকে প্রায় একশর দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। ব্রুক ২৯ বলে ১৯ করে কেশভ মহারাজের শিকার হলে ভাঙে ৬২ রানের জুটি। এটিই শেষ পর্যন্ত ইংলিশ ইনিংসে সর্বোচ্চ।

৪৪ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৭ করে আউট হন রুট। এরপর জস বাটলার ধরে খেলার চেষ্টা করলেও ২১ রানের (৪৩ বলে) বেশি করতে পারেননি। জোফরা আর্চার করেন ২৫।

দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার আর মার্কো জানসেন নেন ৩টি করে উইকেট।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের