কমলগঞ্জে সয়াবিন তেলের সংকট, রোজার শুরুতেই বিপাকে ভোক্তারা

মৌলভীবাজারের কমলগঞ্জের রমজানের মাস খানেক আগে থেকেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এখনো খুচরা ও পাইকারি বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি।

উপজেলার কয়েকটি বাজার ঘুরেও বোতলজাত সয়াবিন তেল কিনতে পারছেন না ক্রেতারা। কবে নাগাদ এই তেল বাজারে পাওয়া যাবে বা সরবরাহ ঠিক হবে, সেই তথ্যও দিতে পারছেন না বিক্রেতারা। এর মাঝেই খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে অতিরিক্ত দামে। 

কমলগঞ্জ উপজেলার পতনঊষার, শমশেরনগর, আদমপুর, মুন্সীবাজার ইউনিয়নের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। ক্রেতারা রোজার বাজার একসঙ্গে কিনলেও তেল না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। অনেকেই এক বাজার থেকে অন্য বাজারে তেলের জন্য ছোটাছুটি করছেন তবুও তেল সংগ্রহ করতে পারেননি। 

কেউ সয়াবিন তেল না পেয়ে বাধ্য হয়ে অস্বাস্থ্যকর তেল কিনে নিচ্ছেন। আর দুই এক দোকানে বোতলজাত তেল পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে লিটার প্রতি ২৫-৩০ টাকা বেশি দিয়ে কিনছেন। 

ক্রেতারা জানান, রমজান আসলেই সবকিছুর দাম বৃদ্ধি পায়। শুধু দাম নয় অনেক পণ্য সামগ্রিই আছে, যা টাকা দিয়েও পাওয়া যায় না। বোতলজাত সয়াবিন তেল টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। তেলের এতো সংকট এর আগে কখনো দেখা যায়নি। এছাড়া পামওয়েলের দাম লিটার প্রতি ১০-১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। 

ক্রেতা আব্দুর রহমান, নোমোন আহমেদ জানান, বাজারে বোতলজাত সয়াবিন পাওয়া যায়নি। ৫টা দোকান ঘুরে একটি দোকানে ১ লিটার তেল পেয়েছি। তাও আবার নির্ধারিত দামের চেয়ে ২০ টাকা বেশি দিয়ে। খোলা সয়াবিন তেল লিটার প্রতি ২০-৩০ টাকা বেশি দামে বিক্রি করছেন বিক্রেতারা। 

উপজেলার খুচার বিক্রেতারা জানান, গত ৩ মাস ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। প্রায় ১ মাস আগে তেলার দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারি বাজারে তেল কিনতে গেলে তারা সরাসরি ‘নাই’ বলে জানিয়ে দেন। ফেব্রুয়ারি মাসে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। কোনোভাবেই ক্রেতাদের তেল দেওয়া যাচ্ছে না।

মুদি দোকানের মালিক আজাদ বলেন, সয়াবিন তেল বাজারে না থাকায় বিক্রি করতে পারছি না। তেল না থাকায় অনেক ক্রেতা দোকান থেকে চলে যাচ্ছেন। এমন অভিযোগ আরও অনেক ব্যবসায়ীর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন বলেন, বাজারে সয়াবিন তেলের কিছুটা সংকট রয়েছে। আশা করছি, কয়েকদিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে। একই সঙ্গে আমরা প্রতিদিন বাজার তদারকি অভিযান পরিচালনা করছি। যারা সয়াবিন তেল দোকানে রেখে ক্রেতাদেরকে নাই বলছেন, তাদেরকেও জরিমানা করছি। আবার যারা অতিরিক্ত দামে বিক্রি করছেন- অভিযোগ পেলে তাদেরকেও জরিমানা করছি।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ