শেষ মুহূর্তের দুই গোলে ক্রোয়েশিয়াকে হারালো ব্রাজিল

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিশ্চিত হয়েছিল ব্রাজিলের। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণার আগে এবার শেষ প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে সেলেসাওরা

মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে কার্লো আনচেলত্তির শিষ্যরা প্রথমার্ধে একক আধিপত্য ধরে খেলতে থাকে। ক্রোয়েশিয়ার ওপর চাপ প্রয়োগ করে প্রথম গোলটি আদায় করে নেয় প্রথমার্ধের যোগ করা সময়ে।

ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি-আক্রমণ থেকে বল পান দানিলো সান্তোস। সুযোগ পেয়ে সেটি কাজে লাগাতে মোটেও ভুল করেননি তিনি। এগিয়ে নিয়ে যান দলকে। ওই এক গোলের লিডে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে দুই দলই সমানভাবে আক্রমণ চালাতে থাকে। কিন্তু কেউই পাচ্ছিলো না গোলের দেখা। ব্রাজিল এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়বে এমনটাই ধারণা ছিল সবার।

কিন্তু ৮৪ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফেরান লোভরো মাজের।

সমতা ফেরালেও ব্রাজিলকে আবার ওএগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় ক্রোয়েশিয়াই। এনদ্রিককে বক্সের ভেতর ফেলে দিলে পেনাল্টি পায় ব্রাজিল। বদলি নামা ইগর থিয়াগো সফল স্পটকিক থেকে ৮৭ মিনিটে দলের ব্যবধান বাড়ান।

ম্যাচের শেষ মুহূর্তে ৯৩ মিনিটে এনদ্রিকের কাছ থেকে বল পেয়ে আর্সেনালের ফরোয়ার্ড মার্তিনেল্লি গোল করলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আগামী ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে উড়াল দেবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প