আর্জেন্টিনার ৫ গোলে উড়ে গেলো জাম্বিয়া

আগের প্রস্তুতি ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতলেও ছিলো অপূর্ণতা। দ্বিতীয়ার্ধে মাঠে নামা লিওনেল মেসিও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে জাম্বিয়ার বিপক্ষে কোচ লিওনেল স্কালোনির কথা অনুযায়ী খেললেন শুরু থেকেই। তার উপস্থিতিতেই জাম্বিয়ার জালে ৫ গোল দিয়েছে স্বাগতিক আর্জেন্টিনা।

প্রথম ও দ্বিতীয় দুই অর্ধে জাম্বিয়ার জালে দুইবার করে বল পাঠায় আর্জেন্টিনা। একটি গোল ছিল আত্মঘাতী। প্রথমার্ধের গোল দুটি আসে হুলিয়ান আলভারেজ ও লিওনলে মেসির পা থেকে। আলভারেজের গোলটি আসে ম্যাচের চতুর্থ মিনিটে মেসির সহায়তায়। বিরতির দুই মিনিট আগে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৪০টি আলাদা জাতীয় দলের বিপক্ষেও গোল হয়ে গেল মেসির, আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ।

বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে নিকোলাস ওতামেন্দি গোল করে ব্যবধান বাড়ান পেনাল্টি থেকে। থিয়াগো আলমাদা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেটি থেকেই গোল করেন ওতামেন্দি। ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করেন জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দা। যোগ করা সময়ে ম্যাচের শেষ গোলটি করেন ভ্যালেন্টিন বারকো। এই গোলটি আদায় করে তারা একের পর এক চাপ তৈরি করে। শট ক্লিয়ার করতে গিয়ে চান্দার পায়ে লেগে বল জালে ঢোকে।

আসন্ন ফিফা বিশ্বকাপের আগে এটিই ছিল আর্জেন্টিনার সবশেষ প্রীতি ম্যাচ। দেশটির রাজধানী বুয়েনস এইরেসের লা বোমবোনেরোতে খেলা দুটি প্রীতি ম্যাচেই পেয়েছে মেসিরা জয়ের দেখা।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলা দুটি ম্যাচেই দলের শক্তি পরখ করে দেখেছেন কোচ স্কালোনি। এই ম্যাচে বদলি খেলোয়াড় নামিয়েছেন তিনি আট জন। ম্যাচের ৭৪ মিনিটে তুল নেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকেও। সুযোগ পান হুয়ান মুসো।

বিশ্বকাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। একটি ম্যাচে প্রতিপক্ষ সার্বিয়া নিশ্চিত হওয়া গেলেও অন্য ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প