শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা ইয়াগনিক

বলিউডের সুরেলা ইতিহাসে এক অনন্য নাম অলকা ইয়াগনিক। যার কণ্ঠ চার দশকেরও বেশি সময় ধরে কোটি শ্রোতার আবেগকে স্পর্শ করেছে। প্রেম, বেদনা, আনন্দ প্রতিটি অনুভূতির সুর যেন প্রাণ পেয়েছে তার কণ্ঠে। অথচ সেই জাদুকরী কণ্ঠই আজ দীর্ঘদিন নীরব।

২০২৪ সালে হঠাৎ করেই থমকে যায় তার সংগীতযাত্রা। এক অপ্রত্যাশিত বিপর্যয়ে তিনি হারান শ্রবণশক্তি। অতীতে দেয়া এক সাক্ষাৎকারে নিজেই এক বিবৃতিতে অলকা জানান, ভাইরাল সংক্রমণের জেরে তিনি আক্রান্ত হন এক বিরল স্নায়বিক সমস্যায়, যা তার শোনার ক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ফলে বাধ্য হয়েই গান থেকে দূরে সরে যেতে হয় তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও নিজের অসুস্থতা নিয়ে কথা বলেছেন কিংবদন্তি এ শিল্পী। গায়িকা বলেন,

এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। নিয়মিতভাবে গান গাওয়ার মতো অবস্থাতেও ফিরতে পারেননি। সুরকার-গীতিকারদের কাছ থেকে একের পর এক প্রস্তাব এলেও সেগুলোতে সাড়া দেয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

ভয়াল সেই দিনের কথা স্মরণ করতে গিয়ে অলকা বলেন,

বিমান থেকে নামার পর হঠাৎই টের পাই, আমি কিছুই শুনতে পাচ্ছি না। পরে চিকিৎসকদের কাছে ধরা পড়ে, ভাইরাসজনিত জটিল স্নায়বিক সমস্যাই এর পেছনে দায়ী।

খবরটি প্রকাশ্যে আসতেই ভেঙে পড়েন তার অগণিত ভক্ত-অনুরাগীরা। তবে নিজের এই কঠিন সময়েও অন্যদের জন্য সচেতনতার বার্তা দিতে ভোলেননি অলকা। গায়িকা ভক্তদের পরামর্শ দেন, হেডফোনে উচ্চস্বরে গান শোনা অনুচিত। যা শ্রবণশক্তিকে ধীরে ধীরে নষ্ট করে দেয়।

গায়িকা দীর্ঘদিন গান থেকে দূরে থাকায় সম্প্রতি সংগীতশিল্পী উদিত নারায়ণ তার জন্মদিনে সহশিল্পী অলকা ইয়াগমিনের দ্রুত আরোগ্য লাভ কামনা করেন। উদিত নারায়ণের মতো ভক্তরাও অপেক্ষার দিন গুনছেন সেই চিরচেনা কণ্ঠে সুরের জাদুতে মুগ্ধ হতে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প