শুটিং সেটে আহত অভিনেত্রী সুনেরাহ

শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছেন তরুণ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বুধবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে একটি নাটকের শুটিং করছিলেন তিনি। শুটিং ইউনিটের লাইটের স্ট্যান্ডের আঘাত লেগে হোঁচট খেয়ে দুই পায়ে মারাত্মক চোট পেয়েছেন অভিনেত্রী।

সুনেরাহ বলেন, ‘আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই। দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে যায়। অনেক রক্তক্ষরণ হচ্ছিল, এরপর প্রাথমিক ট্রিটমেন্ট নেই। প্রথম দিকে যখন অনেক রক্ত বের হচ্ছিল তখন খুব একটা ব্যথা করেনি কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে।’

তবে পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কি না, এখনো সঠিকভাবে বলতে পারছেন না অভিনেত্রী।

২০১১ সালে র‌্যাম্প মডেলিং শুরু করেন সুনেরাহ বিনতে কামাল। এছাড়া থিয়েটারেও অভিনয় করেছেন। চলচ্চিত্র জগতে পদার্পণ করেন স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ‘ন ডরাই’-এর মাধ্যমে। এই চলচ্চিত্র অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এ অভিনেত্রীর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ন ডরাই’, ‘মশারী’, ‘অন্তর্জাল’ ইত্যাদি। এরই মধ্যে বেশ কিছু নতুন কাজ নিয়ে ব্যস্ততম সময় পার করছেন সুনেরাহ।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল