নারী ইউরো চ্যাম্পিয়নশিপ জার্মানির বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে প্রথমবারের মতো ফাইনালে স্পেন

ম্যাচ জুড়েই ছিল রোমাঞ্চের ছড়াছড়ি। যা পূর্ণতা পেল শেষ মুহূর্তে। ১২০ মিনিটের লড়াইয়ে শেষ সময়ে এসে ম্যাচের একমাত্র গোল হলো। সেই এক গোলেই স্বপ্ন পূরণ হয়েছে স্পেনের। জার্মানিকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্পেন।

বুধবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে একমাত্র গোলটি করেন স্পেনের আইতানা বোনমাতি। তার বীরত্বপূর্ণ গোলে বড় মঞ্চে জার্মানির বিপক্ষে প্রথম জয় পেয়েছে স্পেন।

আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথম সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারানো ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিতব্য ফাইনালটি হতে যাচ্ছে ২০২৩ নারী বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি, যেখানে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।

দুইবারের ব্যালন ডি’অরজয়ী বোনমাতি ১১৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন। বাঁ দিক থেকে বল পেয়ে অসাধারণ এক শটে বল জার্মানির জালে পাঠান তিনি।

ম্যাচের পর বোনমাতি বলেন, আমি গর্বিত। আমরা এটি প্রাপ্য ছিলাম। আমরা দুর্দান্ত একটি টুর্নামেন্ট খেলেছি। আজকেও আমরা ভুগেছি, জার্মানির বিপক্ষে খেলা সহজ ছিল না। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পথে এমন একটি ম্যাচ জেতা– এর চেয়ে বেশি আর কী চাওয়া যায়?

প্রথম সেমিফাইনালে ইতালির বিপক্ষে জয়ের নায়ক জার্মান গোলরক্ষক বার্গার এই ম্যাচে আটটি সেভ করেন। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৩টি সেভ করেছেন তিনি। তবে বুধবার ফল নির্ধারণকারী গোলটির দায় নিজের কাঁধে নিয়েছেন বার্গার।

জার্মান গোলরক্ষক বলেন, এই গোলটির দায় আমার। ওই পাশের পোস্ট আমাকে রক্ষা করতে হতো। আমি যতই সেভ করি না কেন, এই গোলটা আমারই হওয়া উচিত ছিল। আমি নিজের জন্য নয়, পুরো দলের জন্যই দুঃখিত, কারণ তারা সত্যিই সবকিছু দিয়ে লড়েছে।

নবম ইউরো শিরোপার লক্ষ্য নিয়ে খেলতে আসা জার্মানি শুরুতেই চমকে দিতে পারত স্পেনকে। ক্লারা বুল গোলের দারুণ সুযোগ পেলেও শটটি পোস্টের পাশ দিয়ে মেরে দেন।

জার্মানির রক্ষণভাগ স্পেনের আক্রমণভাগকে বেশ ভালোভাবেই আটকাতে সক্ষম হয়। যার ফলে ২১ মিনিটের আগে স্পেন কোনো উল্লেখযোগ্য সুযোগ পায়নি।

এরপর এক দুই করে সুযোগ তৈরি করতে থাকতে দুই দল। তবে লক্ষ্যভেদ করতে পারেনি কেউই। ম্যাচের মূল সময় শেষ হলেও কোনো গোল না হওয়ায় অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা পরিচালনার সিদ্ধান্ত নেন রেফারি।

ইউরো সেমিফাইনালে আগে ১০টির মধ্যে ৯টিই জেতা জার্মান দল মনে করেছিল হয়তো খেলা টাইব্রেকারে যাবে, কিন্তু ১১৩ মিনিটে বোনমাতির দুর্দান্ত মুহূর্ত সেই সম্ভাবনা শেষ করে দেয়, শক্তিশালী জার্মানিকে বিদায় করে নিজ দল স্পেনকে তোলেন ফাইনালে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প