লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় তিন গণমাধ্যমকর্মী নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর হাসবিয়াতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তিনজন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। হামলার সময় নিজেদের বাসস্থানে ঘুমাচ্ছিলেন তাঁরা।

আজ শুক্রবার ভোর চারটার দিকে হাসবিয়া শহরের ওই আবাসিক এলাকায় বিমান হামলা হয়। এতে দুই ক্যামেরা পারসন এবং এক প্রকৌশলী নিহত হন।

হাসবিয়া থেকে আল জাজিরার প্রতিনিধি ইমরান খান বলেন, ‘এটা অত্যন্ত গুরুতর ঘটনা। ইসরায়েল কোনো সতর্কসংকেত দেয়নি। হাসবিয়া এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার মতো কোনো নির্দেশনা ছিল না। এলাকাটি তুলনামূলক শান্ত ছিল।’

নিহত ব্যক্তিরা হলেন ক্যামেরাপারসন ঘাসান নাজ্জার, প্রকৌশলী মোহাম্মদ রেদা ও ক্যামেরাপারসন উইসাম কাসিম। তাঁদের মধ্যে নাজ্জার ও রেদা আল মায়াদিন টিভি চ্যানেলে কাজ করতেন। আর হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল মানার টিভি বলেছে, উইসাম কাসিম তাদের ক্যামেরাপারসন।

ঘটনাস্থলে থাকা প্রতিবেদকেরা বলেছেন, ওই ব্যক্তিরা যে বাংলোটিতে ঘুমাচ্ছিলেন সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম আল জাদিদে প্রচারিত ফুটেজে বিধ্বস্ত ভবন এবং ‘প্রেস’ লেখা গাড়ির ধ্বংসাবশেষ দেখা গেছে।

লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন।

গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার খবর সংগ্রহ করতে গিয়ে নজিরবিহীন ঝুঁকিতে পড়ছেন সাংবাদিকেরা।

গ্লোবাল জার্নালিস্ট সিকিউরিটি নামক সংস্থার প্রতিষ্ঠাতা ফ্রাঙ্ক স্মিথ আল জাজিরাকে বলেন, গত বছর বিশ্বের অন্য যেকোনো সংঘাতের চেয়ে গাজায় চলমান যুদ্ধে আরও অনেক বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই স্থানীয় সাংবাদিক।

স্মিথ জোর কণ্ঠে বলেছেন, ইসরায়েলি বাহিনী যে সরাসরি সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, তার প্রমাণ আছে। তাদের নির্বিচার বোমা হামলায় আরও অনেক সংবাদকর্মী নিহত হয়েছেন।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা