ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে হাজতির লাশ উদ্ধার, কারারক্ষী বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে কারাগারের সেল থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ওই হাজতির লাশ উদ্ধার করা হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে এক কারারক্ষীকে সাময়িক বরখাস্তসহ আরও দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

মারা যাওয়া ওই হাজতির নাম মো. জুয়েল (৩৪)। তিনি আশুগঞ্জ উপজেলার চরচারতলার গ্রামের আবু চান মিয়ার ছেলে। নারী ও নির্যাতন দমন আইনের একটি মামলায় ২০২০ সালের ২২ নভেম্বর থেকে কারাগারে ছিলেন জুয়েল।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে জেলা কারাগারে দায়িত্বে থাকা কারারক্ষী রিপন বড়ুয়াকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি একই অভিযোগে প্রধান কারারক্ষী আবদুর রশিদ ও সহকারী কারারক্ষী উত্তম কান্তি বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, জুয়েলের বিরুদ্ধে ২০২০ সালের ২০ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১ ক/ ৩০ ধারায় একটি মামলা হয়। ওই মামলায় ২০২০ সালের ২২ নভেম্বর থেকে তিনি জেলা কারাগারে। গত বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিট সময়ে কারাগারের একটি সেল থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ওই হাজতির লাশ উদ্ধার করা হয়। রাতেই কারাগারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। পরে তাঁকে উদ্ধার করে বিষয়টি নিশ্চিতের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতেই তাঁর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ইকরামুল হক বলেন, কারাগারের ভেতরের একটি সেল থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। জেলা কারাগারের চিকিৎসক ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দায়িত্বে অবহেলার অভিযোগে এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং প্রধান কারারক্ষী ও সহকারী কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প