রোমাঞ্চকর জয়ে সিরিজ শেষ করল জিম্বাবুয়ে

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের দখলে নিতে পারেনি জিম্বাবুয়ে। তবে ওয়ানডের শুরুটা যেমন করেছে, তেমনি টি-টোয়েন্টির শেষটাও করেছে জয় দিয়ে।আজ শেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে তারা।

বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩২ রান করে পাকিস্তান। টপ অর্ডারে তিন ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মিডল অর্ডারেও কেউ বেশিক্ষণ থিতু হতে পারেননি। তবে তাদের ছোট ছোট ইনিংসে একশ পার করে সফরকারীরা। সর্বোচ্চ ৩২ রান আসে অধিনায়ক আগা সালমানের ব্যাট থেকে। এছাড়া তাইয়াব তাহির ২১, কাসিম আকরাম ২০ ও আরাফাত মিনহাস ২২ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ২৫ রান খরচে নেন দুটি উইকেট। এছাড়া একটি করে শিকার ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, তিনোতেন্দা মাপোসা ও রায়ান বার্লের।
ফিল্ডিংয়ে নেমে জিম্বাবুয়েকে বেশ চাপেই রাখেই পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১২ রান। প্রথম দুই বলে চার ও ছক্কা মেরে তা সহজ করে দেন মাপোসা। যদিও শেষ দুই রান নিতে আরও তিন বল লাগে স্বাগতিকদের।  ৩৫ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি তিনটি ও জাহানাদ খান দুটি উইকেট শিকার করেন।  

জিম্বাবুয়ে সান্ত্বনার জয় পেলেও পাকিস্তান সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও একই ব্যবধানে জিতে তারা।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প