ঘন কুয়াশায় ঢাকা লালমনিরহাট, বাড়ছে শীতের তীব্রতা

ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরের জনপদ লালমনিরহাট। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। মহাসড়কের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সূর্যর দেখা মেলেনি।

অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে প্রকৃতিতে ঋতু বদল শুরু হয়। দিনেই কিছুটা গরম ভাব হলেও সন্ধ্যার পর থেকেই শুরু হয় কনকনে ঠান্ডা। ভোরের দিকে কুয়াশা পড়ে।

অপরদিকে তিস্তা চরাঞ্চলের মানুষ এই ঠান্ডায় বিপাকে পড়েছে। বেশি কষ্টে আছেন শিশু ও বৃদ্ধরা।

পথচারী নুর আলম বলেন, কয়েকদিন ধরে প্রচুর কুয়াশা পড়ছে। কাছাকাছি কোনো কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির মতো কুয়াশা।

ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, যতই ঠান্ডা হোক তবুও আমাদের ভ্যান নিয়ে বের হতে হয় পরিবারের জন্য। ঠান্ডায় লোকজন নেই তাই বসে আছি।

রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা বাড়বে।

  • Related Posts

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ…

    Continue reading
    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    তারুণ্যের উন্নয়নে সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) দেওয়া…

    Continue reading

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

    আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

    ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে শেখ হাসিনা

    ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে শেখ হাসিনা

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইউক্রেনের রাজধানী

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইউক্রেনের রাজধানী

    ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, ৬০০ মানুষের মৃত্যু

    ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, ৬০০ মানুষের মৃত্যু

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

    শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

    আসন্ন সিনেমা ‘মাইসা’-র জন্য রেকর্ড গড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

    আসন্ন সিনেমা ‘মাইসা’-র জন্য রেকর্ড গড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

    আনন্দঘন পরিবেশে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬ অনুষ্ঠিত

    আনন্দঘন পরিবেশে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬ অনুষ্ঠিত