রোমাঞ্চকর জয়ে সিরিজ আফগানিস্তানের

জয়ের জন্য তখন প্রয়োজন পাঁচ রান। শরীফুল ইসলামের বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করে বুনো উল্লাসে মাতেন ওমরজাই। অথচ বিবর্ণ বোলিং ও বাজে ফিল্ডিংয়ের মহড়ায় লড়াই করার পুঁজি নিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। রান তাড়ায় একপ্রান্ত আগলে রেখে আফগানিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রাখেন গুরবাজ। তাকে একের পর এক সুযোগ দিয়ে কাজ করতে থাকে বাংলাদেশের ফিল্ডাররা। একাধিক জীবন পেয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন উইকেটরক্ষক-ব্যাটার। চতুর্থ উইকেটে ওমরজাইয়ের সঙ্গে তিনি গড়েন ১০০ রানের জুটি। গুরবাজ ফেরার পর মোহাম্মাদ নাবীকে নিয়ে বাকি কাজ সারেন ওমরজাই। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে তারা দুজন ৪৮ বলে যোগ করেন ৫৮ রান। ওমরজাই ৭৭ বলে ৭০* ও নাবী ২৭ বলে ৩৪* রান করেন। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান। অভিষেকে গতির পসরা সাজিয়ে নজর কাড়েন নাহিদ। উইকেট না পেলেও ১০ ওভারে মাত্র ২৪ রান খরচ করেন নাসুম আহমেদ।

চোটে জর্জিত বাংলাদেশ শিবিরে প্রতি ম্যাচেই একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামতে হয়েছে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় শেষ ম্যাচে নেতৃত্ব দিয়েয়েছেন মেহেদী হাসান মিরাজ। যে ম্যাচ ছিল তার ১০০তম আন্তর্জাতিক ওয়ানডে। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হলেও ১৯ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে স্কোর করে ফেলে ৭২/৪! সেখান থেকেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজকে লড়াইয়ে পুঁজি এনে দেন। শেষ বলে সেঞ্চুরির জন্য মাহমুদউল্লাহর প্রয়োজন তিন রান। ওমরজাইয়ের ফুল লেংথ বল অন সাইডে খেলেই দৌড়ে দুই রানের চেষ্টায় রানআউট হন তিনি। সেঞ্চুরি না হলেও মাহমুদউল্লাহর ৯৮ রানের সৌজন্যে চার উইকেটে ৭২ রান থেকে আট উইকেট হারিয়ে ২৪৪ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। প্রায় ১৭ বছরের ক্যারিয়ারে এই প্রথম নব্বই ছুঁয়ে সেঞ্চুরির আগে আউট হন ৩৮ বছর বয়সি মাহমুদউল্লাহ। এছাড়া দলকে আড়াইশর কাছে নিতে বড় অবদান রাখেন মিরাজও। ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচে প্রথমবার দলকে নেতৃত্ব দিতে নেমে ১১৯ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। তার ১০৬ বলে করা হাফ সেঞ্চুরি সর্বশেষ ১৯ বছরে ওয়ানডেতে বাংলাদেশের মন্থরতম। পঞ্চম উইকেটে মিরাজ ও মাহমুদউল্লাহর জুটিতে আসে ১৮৮ বলে ১৪৫ রান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। মিরাজ ও মাহমুদউল্লাহ ছাড়া আর কেউ ত্রিশ ছুঁতে পারেননি। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন আজমাতউল্লাহ ওমারজাই।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী