মিঠুন চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি পাকিস্তানি গ্যাংস্টারের

সিনে জগতের মহাগুরু খ্যাত মিঠুন চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন পাকিস্তানি গ্যাংস্টার শাহাজাদা ভাট্টি। এক ভিডিও বার্তায় পাকিস্তানি ওই গ্যাংস্টার জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে প্রাণনাশের শঙ্কা রয়েছে অভিনেতার।

ভারতীয় পিটিসি নিউজ ও আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সম্প্রতি এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিঠুন। আর সে কারণেই প্রাণনাশের হুমকি দিয়েছেন পাকিস্তানের গ্যাংস্টার।

জানা যায়, প্রাণনাশের হুমকি দেয়া ওই পাকিস্তানি গ্যাংস্টারের নাম শাহাজাদা ভাট্টি। এক ভিডিও বার্তায় শাহাজাদা জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা মন্তব্যের জন্য মিঠুনকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।

শাহাজাদা ভিডিও বার্তায় আরও জানিয়েছেন, আগামী ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে মিঠুনকে। ক্ষমা না চাইলে মিঠুনের প্রাণনাশ হতে পারে।

উল্লেখ্য, ভারতের সল্টলেকের ইজেডসিসির এক কর্মসূচিতে বিতর্কিত মন্তব্য করেন মিঠুন। সেই বিতর্কিত মন্তব্যের জন্য পাকিস্তানি গ্যাংস্টার অভিনেতাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, বিতর্কিত মন্তব্যের জেরে ভারতীয়দের আইনি জটিলতায়ও পড়েছেন তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় মিঠুনের বিরুদ্ধে এ পর্যন্ত থানায় একাধিক এফআইআর করেছেন ভারতের মানুষ। 

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী