রেকর্ড ভেঙে ইতিহাস, একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে দর্শক মাতিয়ে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই এটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী সংগীতনির্ভর জীবনীচিত্রের রেকর্ড নিজের করে নিয়েছে।

গত ২৪ এপ্রিল মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পেতে শুরু করে ছবিটি। সর্বশেষ হিসাব অনুযায়ী, ‘মাইকেল’-এর বৈশ্বিক আয় ৯১১ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর মাধ্যমে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ফ্রেডি মার্কারির জীবনভিত্তিক চলচ্চিত্র ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে দিয়েছে এটি।

চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহেই ‘মাইকেল’ একশ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে। তা হলে এটি হবে ইতিহাসের প্রথম সংগীতনির্ভর জীবনীচিত্র, যা একশ কোটি ডলারের ক্লাবে জায়গা করে নেবে।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অ্যান্টোইন ফুকোয়া। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। কিংবদন্তি এই শিল্পীর চরিত্রে জাফারের অভিনয় ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন নিয়া লং, জুলিয়ানো ভালদি, কেলিন ডারেল জোনস, লরা হ্যারিয়ারসহ আরও অনেকে। প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ চলচ্চিত্র এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মুক্তির পর থেকেই ‘মাইকেল’ শুধু আয় নয়, দর্শকপ্রিয়তা ও সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন সবার অপেক্ষা- কবে আনুষ্ঠানিকভাবে একশ কোটি ডলারের ক্লাবে প্রবেশ করে আরও একটি ইতিহাস গড়ে ছবিটি।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প