রাজধানীতে রাতের খাবার খেয়ে মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে

রাজধানীতে রাতের খাবার খেয়ে এক মাদ্রাসার শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে বংশাল থানার আল-জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ফুড পয়েজনিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়লে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

মাদ্রাসার শিক্ষক এহসানুর রহমান বলেন, ‘আজকে আমাদের রাতের খাবার বাইরে থেকে এক ব্যক্তি দিয়েছিলেন। সেই খাবার খেয়ে আমাদের শিক্ষকসহ ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক জরুরি বিভাগ থেকে তাদের মেডিসিন ওয়ার্ডে পাঠান। বর্তমানে মেডিসিন বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ‘বংশালের একটি মাদ্রাসার শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।’

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের