লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ফি বেড়েছে চার সেবার

মাত্র একদিনের নোটিশে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চারটি সেবার ফি বাড়ানো হয়েছে। এর মধ্যে ব্রিটেনে বসবাসরত বিদেশি পাস‌পোর্টধারী‌দের বাংলা‌দেশ ভ্রম‌ণের ক্ষেত্রে ভিসা ফি ৪৬ ইউরো থেকে বাড়িয়ে ৭০ ইউরো করা হয়েছে। ব্রিটিশ পাসপোর্টধারীদের জন্যও একই নিয়ম করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রিটেনের বাংলাদেশি ক‌মিউনিটি‌তে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকের মতে, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব সৃষ্টির জন্যই হঠাৎ করে বিভিন্ন সেবা গ্রহণের ফি বাড়ানো হয়েছে।

তবে, হাইকমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এটা সরকা‌রের সিদ্ধান্ত। সব দে‌শের জন্যই এটা বাড়া‌নো হ‌য়ে‌ছে। এখা‌নে হাইক‌মিশ‌নের কিছু করার নেই।

আরেকজন কর্মকর্তা জানান, সরকার গত চার তা‌রিখ থে‌কে ফি বা‌ড়ি‌য়ে তা অবিলম্বে কার্যকর করার কথা বলেছে। কিন্তু, লন্ডন হাইক‌মিশ‌নে এখনও পু‌রনো রে‌টে ফি গ্রহণ করা হচ্ছে। ব্রিটে‌নে তা আগামী ১৭ ডিসেম্বর থে‌কে কার্যকর হ‌বে।

তি‌নি আরও জানান, নো ভিসা, নাগরিকত্ব ত্যাগ, দ্বৈত নাগরিকত্ব ও পু‌লিশ ক্লিয়া‌রেন্স; শুধু এ চারটি সেবার ফি বেড়েছে। বাকি সব সেবার ফি অপরিবর্তিত আছে।
প্রসঙ্গত, ব্রিটে‌নে ক‌য়েক লাখ বাংলাদেশি বসবাস করেন। তাদের বেশিরভাগই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। বাংলা‌দেশ ভ্রমণের ক্ষে‌ত্রে নো ভিসা নি‌তে হয় তা‌দের। প্রতি বছর ডিসেম্বর মা‌সে ছু‌টির সম‌য়ে ক‌য়েক হাজার ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি তাদের প‌রিবার নি‌য়ে দে‌শে আসেন।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী