রাজধানীতে ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানাধীন একটি বাসার ফ্রিজ থেকে মুখ বাঁধা অবস্থায় তাসলিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাতে কলাবাগান থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
 
কলাবাগান থানা সূত্রে জানা যায়, রোববার রাতে তাসলিমা ও তার স্বামী নজরুলের মধ্যে ঝগড়া হয়। সকালে নজরুল দুই মেয়েকে নিয়ে বোনের বাসায় যান। সেখানে মেয়েদের রেখে উধাও হয়ে যান তিনি। পরে মেয়েরা তাদের মামাকে খবর দিলে কলাবাগান থানা পুলিশের সহায়তায় তারা বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

রক্তের দাগ অনুসরণ করে ডিপ ফ্রিজ থেকে মুখ বাঁধা অবস্থায় তাসলিমার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হত্যার পর নজরুল মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে গেছেন।

ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও পিবিআইর একটি দল উপস্থিত থেকে তদন্ত চালাচ্ছে।

তাসলিমার পরিবার জানায়, নজরুল পেশায় ব্যবসায়ী হলেও বর্তমানে কিছু করেন না। তারা তার দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প