লিবিয়ার উপকূল থেকে ৬১ মরদেহ উদ্ধার

গত দুই সপ্তাহে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ৬১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ এই তথ্য জানায়।

লিবিয়া সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের পক্ষ থেকে বলা হয়, দেশটির তিউনিশিয়া সীমান্ত সংলগ্ন উপকূলীয় জুয়ারা ও রাস ইজদির অঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, ‘মেলিতাহ অঞ্চল থেকে তিনজনের এবং জুয়ারা অঞ্চল থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবাই ছিলেন অভিবাসনপ্রত্যাশী।’ তাছাড়া জুয়ারা অঞ্চলের আবু কামাশ এবং মেলিতাহ থেকে আরো ৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

উদ্ধার করা এ সকল মরদেহের মধ্যে ১২ জনকে কবরস্থ করা হয়েছে। বাকি মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অবশ্য লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে অনিয়মিত পথে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসীদের হতাহতের ঘটনা নতুন নয়। গত সেপ্টেম্বরে লিবিয়ার উপকূলে ৭৫ জন অভিবাসী নিয়ে যাত্রা করা একটি নৌকা ডুবে গেলে ৫০ জন নিহত হন। নিহতরা সবাই আফ্রিকার দেশ সুদানের নাগরিক।

এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়া উপকূল থেকে সমুদ্র পথে ইউরোপের পৌঁছানোর চেষ্টা করে থাকেন। আর এ কারণে আফ্রিকার দেশ লিবিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, লিবিয়ায় বর্তামানে বিশ্বের ৪৫টি দেশের প্রায় নয় লাখ শরণার্থী অবস্থান করছেন।

আইওএম জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে এক হাজারের বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর