রাখাইন থেকে আসা গুলিতে ভাঙলো টেকনাফ বন্দরের জানালা-ট্রাকের গ্লাস

মিয়ানমার সীমান্তের রাখাইনের লাল দ্বীপ এলাকা থেকে কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরে এসে পড়েছে তিনটি গুলি। বন্দরের অফিসের জানালার কাচ ও ট্রাকের সামনের গ্লাসে দুটিসহ আরও একটি গুলি বন্দরের ভেতরে পড়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

ইউএনও বলেন, দুপুরের দিকে নাফ নদীর মিয়ানমার সীমান্তের লাল দ্বীপ এলাকা থেকে তিনটি গুলি এসে পড়েছে। টেকনাফ স্থলবন্দরের অফিসের জানালা ও ট্রাকের সামনের গ্লাসে দুটি গুলি লেগেছে। এতে জানালা ও ট্রাকের সামনের গ্লাস কিছুটা ভেঙে যায়। আরেকটি গুলি বন্দরের ভেতরে পড়েছে। তবে এ ঘটনায় বন্দরের কর্মরত কোনো ব্যক্তি আহত হননি। কারা গুলি করেছে সেটা জানা যায়নি।

সূত্র জানায়, সীমান্তের নাফ নদীর ওপারে লাল দ্বীপে দু-তিন সপ্তাহে ধরে মিয়ানমারের দুই সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) ও আরাকান আর্মির (এএ) মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তবে মিয়ানমার সীমান্তের ওই দ্বীপে আরসা নামে আরও একটি সশস্ত্র সংগঠন অবস্থা করছে বলে জানা গেছে। অন্যদিকে রাখাইনের মংডুর শহরে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মিসহ তিনটি বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘাত চলমান।

এরআগে মিয়ানমার সীমান্ত থেকে একাধিকবার নাফ নদীতে বাংলাদেশি ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প