রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৪০

মিয়ানমারের পশ্চিম রাখাইন প্রদেশে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। কমপক্ষে ২০ জন বাসিন্দা আহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৮ জানুয়ারি) রাখাইন রাজ্যের রামরি টাউনশিপে আরাকান আর্মি (এএ) নিয়ন্ত্রিত একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।  

স্থানীয়রা জানিয়েছেন, বিমান থেকে ছোড়া বোমায় হামলায় সৃষ্ট আগুন দ্রুত ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে ছড়িয়ে পড়ে এবং উত্তর, দক্ষিণ ও মধ্য ওয়ার্ড এবং প্রধান বাজারের কাছাকাছি প্রায় ৫০০টি বাড়ি পুড়ে যায়। হতাহতদের মধ্যে নারী, শিশু এবং বৃদ্ধ রয়েছেন।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা এএফপিকে বলেছেন, বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে সেনাবাহিনীর বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। এতে ওই এলাকায় ধরে যাওয়া আগুনে ৫ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে।

স্থানীয় উদ্ধারকারী দলের একজন সদস্য বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, জান্তা বাহিনীর হামলায় ৪১ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার কিয়াউক নি মাওয়ের এক বাসিন্দা দ্য ইরাবতিকে বলেন, ‘ওষুধের অভাব আছে তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতের তুলনায় আহতের সংখ্যা বেশি। ’

গত বছরের ১১ মার্চ মিয়ানমারের পশ্চিম উপকূলের একটি দ্বীপ রামরি টাউনশিপের নিয়ন্ত্রণ দখল করে আরাকান আর্মি। যুদ্ধ না থাকা সত্ত্বেও শাসকগোষ্ঠী তখন থেকে এই অঞ্চলে ঘন ঘন বিমান হামলা চালিয়ে আসছে।

উল্লেখ্য, মিয়ানমারে ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশজুড়ে জান্তাবিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহের শুরু হয়। রক্তাক্ত এই বিদ্রোহের কেন্দ্রে রয়েছে রাখাইনের সংঘাত।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের