ময়মনসিংহে ব্যাংকের তালা ভেঙে ডাকাতির চেষ্টা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডে ডাকাতির চেষ্টা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে পৌর শহরের পাটবাজারে একটি ভবনের দ্বিতীয় তলায় বেসিক ব্যাংকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকটির ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম।

তিনি বলেন, মধ্যরাতে পেছনের অংশে একটি রেস্তোরাঁ সংলগ্ন ব্যাংক ভবনের নিচতলার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। জেনারেটর কক্ষের জানালার গ্রিল কেটে তারা দোতলায় ওঠে। দোতলায় ব্যাংকের মূল ফ্লোরের তালা ভাঙার মুহূর্তে টের পান নিরাপত্তাকর্মী সোহরাব আলী। এসময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দৌড়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিরাপত্তাকর্মী সোহরাব আলী বলেন, ব্যাংকের তালা ভাঙার শব্দ পেয়ে আমি চিৎকার করার মধ্যেই কল দিয়ে ম্যানেজারকে জানাই। এসময় ম্যানেজার পুলিশকে জানালে কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু এর আগেই আমার চিৎকারে লোকজন এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে শাবল, তালা কাটার যন্ত্র, কাঁচিসহ কিছু সামগ্রী উদ্ধার করেছে। সিসিটিভির ফুটেজে একজনকে দেখা গেছে। এ ঘটনায় ব্যাংকের ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

  • Related Posts

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে…

    Continue reading
    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।…

    Continue reading

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল