রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে

জয়ের আশায় জেসন রয়, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান ও মোহাদ্দেক হোসেন সৈকতকে নতুন করে একাদশে নিয়েছিল টানা তিন ম্যাচ পরাজিত হওয়া ঢাকা ক্যাপিটালস। ব্যাপক রদবদল এনেও কোনো লাভ হলো না শাকিব খানের দলের।

চলতি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫১ রান করেও ৪০ রানে হেরেছিল ঢাকা। আজ মঙ্গলবার সেই রংপুরের বিপক্ষেই ১৬.৩ ওভার ব্যাট করে ঢাকা গুটিয়ে গেছে মাত্র ১১১ রানে। টানা চতুর্থ জয় তুলে নিতে রংপুরকে করতে হবে ১১২ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার হয়ে বড় ইনিংস খেলতে পারেনি কেউ। সর্বোচ্চ ইনিংসটি ২০ রানের; তানজিদ হাসান তামিমের। গতকাল সোমবার ঢাকার দলে যোগ দেওয়া ইংলিশ ব্যাটার জেসন রয় করেছেন ১২ বলে ১৮ রান।

হাবিবুর রহমান ফিরেছেন ১২ বলে ১৪ রান করে। কয়েক বল নষ্ট করা ছাড়া কিছুই করতে পারেননি সাব্বির (৭ বলে ২)। প্রথম বলেই আউট হয়ে গেছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা।

বরাবরের মতেই ব্যর্থ লিটন দাস। নতুন বলে খেলতে পারেন না আজ নেমেছিলেন চার নম্বরে। ব্যাটিংঅর্ডার পরির্ব্তন করেও কোনা লাভ হলো না। ১৩ বলে ৯ রান করে নাহিদ রানার বলে ক্যাচ হন আজিজুল হাকিম তামিমের হাতে। একাদশে নতুন করে যুক্ত হওয়া সৈকত থেমে গেছেন ৯ বলে ১২ রান করে।

আলাউদ্দিন বাবুর ১৬ বলে ১৬ রানের ইনিংসের উপর ভর করে ১০০ পার করে ঢাকা। ৫ বলে ১ রানে মোস্তাফিজুর রহমান আউট হলে শেষ হয় ঢাকার ইনিংস।

রংপুরের হয়ে বল হাতে ২১ রানে ৩ উইকেট শিকার করেন পেসার নাহিদ রানা। ২টি করে উইকেট শিকার করেন আকিফ জাভেদ ও খুশদিল শাহ।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের