ছেলের সিনেমা দেখলেন আমির, নায়িকাকে বললেন শ্রীদেবী

আসছে ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে ‘লাভিয়াপা’ সিনেমাটি। রোমান্সে ভরপুর আধুনিক গল্পের একটি সিনেমা এটি। সিনেমাটি আলোচনায় আছে দুই স্টারকিডের জন্য। এটি দিয়ে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন আমির খানের পুত্র জুনায়েদ খান ও শ্রীদেবী কন্যা খুশি কাপুর।

সেইসঙ্গে এই সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে অভিষেক হবে তাদের। এর আগে জুনায়েদ ‘মহারাজ’ নামের ছবিতে অভিনয় করলেও গেল বছর সেটি নেটফ্লিক্সে মুক্তি পায়। আর খুশি কাপুরের প্রথম সিনেমা ‘দ্য আর্চিস’-ও মুক্তি পায় নেটফ্লিক্সে।

বলিউড সুপারস্টার আমির খান এরইমধ্যে ছেলের প্রথম সিনেমাটি দেখেছেন। খুব উপভোগ করেছেন তিনি। নিজের ছেলের নাম ধরে আলাদা কোনো প্রশংসা না করলেও ছবির নায়িকা নিয়ে মন্তব্য করেছেন। আমির খান খুশির অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে শ্রীদেবীর সঙ্গে তুলনা করেছেন।

খুশি কাপুরকে নিয়ে আমির বলেন, ‘যখন পর্দায় খুশিকে দেখলাম মনে হলো আমি শ্রীদেবীকে দেখছি। তার মধ্যে সেই শক্তি ছিল। আমি সেটি স্পষ্টভাবে দেখতে পারলাম চমৎকার একজন অভিনেত্রীর আগমন হচ্ছে। আমি শ্রীদেবীর বিশাল ফ্যান হিসেবে খুশিকে দেখে আপ্লুত।’

‘লাভিয়াপা’ ছবির রাফ কাট দেখে প্রতিক্রিয়া জানিয়ে আমির বলেন, ‘আমি সিনেমাটি দেখেছি। এটা খুবই এন্টারটেইনিং। আমাদের জীবনে আজকাল যেভাবে মোবাইল ফোনের প্রভাব পড়েছে এবং এই কারণে আমাদের জীবনে যে মজাদার ঘটনা ঘটে তা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সকল অভিনেতা খুব ভালো কাজ করেছেন।’

রোমান্স, কমেডিতে ভরপুর একটি উপভোগ্য গল্পের পাশাপাশি চমৎকার কিছু গানও আছে ‘লাভিয়াপা’ ছবিতে। প্রত্যাশা করা হচ্ছে সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করবে। সব বয়সের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। জুনায়েদ ও খুশির কেমিস্ট্রিও মনে ধরবে সবার।

এরইমধ্যে ছবিটির একটি গান প্রকাশ হয়েছে। সেটি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১৫ মিলিয়ন ভিউ অর্জন করেছে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব…

    Continue reading
    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি বলেন, ‘আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে আমরা…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি

    ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি

    ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে রাশিয়া : পুতিন

    ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে রাশিয়া : পুতিন

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

    লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত

    লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত

    প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

    প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

    অপরাধ ও আইনি দ্বন্দ্ব নিয়ে কারিনা-পৃথ্বীরাজের ‘দায়রা’

    অপরাধ ও আইনি দ্বন্দ্ব নিয়ে কারিনা-পৃথ্বীরাজের ‘দায়রা’

    নিউইয়র্কে বাংলাদেশিসহ দুটি প্রাণঘাতী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

    নিউইয়র্কে বাংলাদেশিসহ দুটি প্রাণঘাতী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা