যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের পর গাজা ‘পুনর্নির্মাণ হবে’: ট্রাম্প

গাজা পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, শান্তি চুক্তির প্রথম পর্যায়ের পর আপনারা দেখতে পাবেন যে লোকজন একসঙ্গে কাজ করছে এবং গাজা পুনর্নির্মাণ করা হবে। খবর আল জাজিরার।

এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এটি একটি ‌‘ভিন্ন বিশ্ব’ হতে চলেছে এবং গাজায় সম্পদ ব্যয় করা হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, গাজা অনেক নিরাপদ স্থান হতে চলেছে এবং এটি এমন একটি স্থান হতে চলেছে যেখানে পুনর্গঠন হবে এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলো এটি পুনর্গঠনে সহায়তা করবে। কারণ তাদের প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে এবং তারা এটা দেখতে চায়। তিনি আরও বলেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে।

এদিকে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিনিরা আনন্দ উদযাপন শুরু করে। কিন্তু এর মধ্যেই ইসরায়েলি যুদ্ধবিমান থেকে গাজায় হামলা চালিয়েছে দখলদার সেনারা। 

গাজা সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর বলেছেন, যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণার পরও ইসরায়েলি বাহিনী গাজা সিটিসহ একাধিক স্থানে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর বিষয়ে একটি চুক্তির ঘোষণার পরও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, বিশেষ করে উত্তর গাজ এলাকায়।

তবে এসব অভিযানে কতজন হতাহত হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এর আগে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ‌‘গ্যারান্টি’ চেয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠন জানিয়েছে, তারা এমন নিশ্চয়তা চায় যাতে ইসরায়েল গাজার যুদ্ধ শেষ করে এবং পুরোপুরি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেয়।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প