মালিবাগে ফরচুন শপিং মলে ৫০০ ভরি স্বর্ণ চুরি

রাজধানীর মালিবাগে একটি শপিংমলে জুয়েলার্সের দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোরচক্রের সদস্যরা বোরকা পরে দোকানের তালা কেটে স্বর্ণালংকার নিয়ে যায়।

বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে মালিবাগের ফরচুন শপিংমলে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার দিনগত রাত ৩টার দিকে শপিংমলের ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকানটিতে এই চুরি সংঘটিত হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই চোর বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কেটে ভেতরে ঢোকে এবং বিপুল পরিমাণ সোনা নিয়ে পালিয়ে যায়।

দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, দোকানে প্রায় ৪০০ ভরির সোনার গয়না সাজানো ছিল। এছাড়া বন্ধক রাখা আরও ১০০ ভরি সোনা ও ৪০ হাজার টাকার মতো নগদ ছিল। সবকিছুই নিয়ে গেছে চোরচক্র।

তিনি আরও বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ান ফোন করে জানান যে আমার দোকানের তালা কাটা। এসে দেখি সব খালি।

অচিন্ত কুমার বিশ্বাস জানান, তিনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রাতে একদল চোর ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকানটির শাটারের তালা কেটে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। দোকান মালিকের দাবি অনুযায়ী, প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

আমরা এখন এই দাবির সত্যতা যাচাই করছি। দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে, এটি নিশ্চিত। আমরা ইতোমধ্যে মার্কেটের ভেতর ও দোকানের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছি। ঘটনাস্থলে সিআইডির টিমও কাজ করছে।

আমরা আশা করছি, খুব শিগগিরই এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হবো।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর