আশ্রয়প্রার্থীদের সামাজিক সুবিধা কমাচ্ছে গ্রিস

সরকার স্বীকৃত শরণার্থীদের জন্য সামাজিক সুবিধা ব্যাপকভাবে কমানোর পরিকল্পনা করছে গ্রিস। দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আশ্রয় সুবিধার জন্য মোট বরাদ্দ প্রায় ৩০ শতাংশ কমিয়ে আনা হচ্ছে। এতে বার্ষিক খরচের পরিমাণ চারশো মিলিয়ন ইউরো থেকে কমে হচ্ছে ২৮৮ মিলিয়ন ইউরো।

হেলিওস আবাসন কর্মসূচিতে ভর্তুকি বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় শরণার্থীদের আবাসনের নিশ্চয়তা দিতে সরকারকে ভর্তুকি দিতে হয়। এই সুবিধা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

সোমবার (৬ অক্টোবর) গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এবং দেশটির গ্রোথফান্ডের নির্বাহী পরিচালক প্যানাগিওতিস স্ট্যাম্পুলিদিস অভিবাসন সংক্রান্ত পরিষেবাবিষয়ক একটি নতুন চুক্তিতে সই করেছেন। এই উদ্যোগটি সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ।

হেলিওস আবাসন কর্মসূচির প্রসঙ্গে প্লেভরিস বলেন, আগে যে অর্থ ভাড়ার সহায়তা হিসেবে দেওয়া হতো, তা এখন পেশাগত প্রশিক্ষণ ও গ্রিক ভাষা শেখার কোর্সে ব্যয় করা হবে।

মন্ত্রী আরও বলেন, যারা গ্রিসে আশ্রয় চান, তাদের ‘কাজের সুযোগ ও কর্মসংস্থানের মাধ্যমে অন্তর্ভুক্তি’ দেওয়া হবে, ভর্তুকি নয়।

প্লেভরিস বলেন, ‘এটাই আমাদের নীতি: যাকে গ্রিসে আশ্রয় দেওয়া হবে, তিনি আর ইউরোপীয় ও গ্রিক করদাতাদের ভর্তুকির ওপর নির্ভর করবেন না। তাকে কাজের সুযোগ দেওয়া হবে; ফলে বর্তমানে এথেন্স শহরের কেন্দ্রে থাকা বাসাগুলো বাজারে ছেড়ে দেওয়া হবে।’

স্বাধীন আবাসন সুবিধাগুলো এথেন্সের কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হবে এবং যাদের আশ্রয় দেওয়া হয়েছে, তাদের আর্থিক সহায়তা ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে শুধু ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর আওতায় মৌলিক প্রয়োজন পূরণে সীমিত রাখা হবে।

তিনি বলেন, ভবিষ্যতে আশ্রয়প্রার্থীদের সহায়তা শুধু ‘অত্যাবশ্যকীয় প্রয়োজন’ মেটানোর জন্যই সীমিত থাকবে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি মন্ত্রী।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার বলছে, এই পদক্ষেপগুলো ইউরোপীয় নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে গ্রিসকে অভিবাসনের গন্তব্য হিসেবে কম আকর্ষণীয় করে তোলা হবে এবং একইসঙ্গে সরকারি ব্যয় কমানো হবে।

প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের জন্যও কঠোর আইন প্রণয়ন করেছে দেশটি। আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর কোনো আশ্রয়প্রার্থী যদি গ্রিসে থাকেন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে না যা, তাহলে তাকে অন্তত তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

এই কারাদণ্ড স্থগিত বা কমানো হতে পারে, যদি সংশ্লিষ্ট ব্যক্তি স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে সম্মত হন। অভিবাসন মন্ত্রণালয় বলছে, ‘ভবিষ্যতে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের সামনে মাত্র দুটি পথ: কারাবাস অথবা প্রত্যাবর্তন।’

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর