যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডব, মৃতের সংখ্যা বেড়ে ৬৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে এবং লক্ষাধিক মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। ঝড়ের পরবর্তী বন্যা ও ভূমিধসের কারণে বিঘ্নিত হচ্ছে উদ্ধার তৎপরতা। এর ফলে মানবেতর অবস্থায় দিন পার করছেন হাজার হাজার মানুষ।

গত বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার বিগ বেন্ড এলাকায় ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানে ৪ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড়। এরপর সেটি জর্জিয়া, ক্যারোলিনা এবং টেনেসির দিকে অগ্রসর হয়। এর প্রভাবে সেসব অঞ্চলে ভারী বৃষ্টিতে নদী-খাল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়। পশ্চিমাঞ্চলীয় উত্তর ক্যারোলিনায় রাস্তা ও আন্তঃরাজ্য মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটি।

ফ্লোরিডার স্টিনহ্যাচি শহরের বাসিন্দা জানালিয়া ইংল্যান্ড বলেন, আমি এত মানুষকে গৃহহীন হতে কখনো দেখিনি।

জানালিয়া তার বাণিজ্যিক মাছের বাজারকে ত্রাণ সংগ্রহের কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন, যেখানে স্থানীয় বাসিন্দারা সাহায্যের জন্য ভিড় করছেন।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প বলেছেন, ঝড়ের ক্ষয়ক্ষতি দেখে মনে হচ্ছে এখানে ‘বোমা বিস্ফোরিত’ হয়েছে।

ক্যারোলিনার অ্যাশভিল শহরের একটি অংশ প্লাবিত হওয়ায় হেলিকপ্টারে করে বহু মানুষকে উদ্ধার করা হয়ে। উদ্ধারকাজ এখনো চলছে, বিশেষ করে নর্থ ক্যারোলিনার বানকম্ব কাউন্টিতে।

এই দুর্যোগে ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা এবং ভার্জিনিয়ায় প্রাণহানির ঘটনা ঘটেছে। ফ্লোরিডার পিনেলাস কাউন্টিতে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব লোক বাধ্যতামূলকভাবে ঘরত্যাগের নির্দেশ পাওয়া সত্ত্বেও বাড়িতে ছিলেন।

মুডি’স অ্যানালিটিক্সের অনুমান, এই ঘূর্ণিঝড়ে সম্পত্তির ক্ষতির পরিমাণ ১৫০ থেকে ২৬০ কোটি মার্কিন ডলার হতে পারে।
আকুওয়েদারের হিসাবমতে, হারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের মোট আর্থিক ক্ষতির পরিমাণ ৯৫০ থেকে ১১শ কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী