নেতানিয়াহুকে টার্গেট করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। 

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেন থেকে তেলআবিবের ওই বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ নামের একটি দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যখন কিনা ইসরাইলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে পা রাখেন।

বিবৃতিতে জেনারেল সারি বলেন, ‘আমরা নেতানিয়াহুর আগমনের সময় বেনগুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি’।

তিনি আরও বলেন, ‘শত্রুর অপরাধের জবাব দেওয়া এবং গাজা ও লেবাননের প্রতিরক্ষার জন্য প্রয়োজন অনুযায়ী উত্তেজনার মাত্রা বাড়াতে আমরা দ্বিধা করব না’।

জেনারেল সারি ‍হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের অভিযান তখনই বন্ধ হবে, যখন গাজা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হবে’।

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর বরাতে জানানো হয় যে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে।

ইসরাইলি মিডিয়া জানায়, তেলআবিবের উত্তরের দুটি অঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং এর পরে ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

টাইমস অফ ইসরাইল জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবারও ইসরাইলি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বাজিয়ে দিয়েছে। 

তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প