যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত রাডার সাইটে আটজন আরোহী নিয়ে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।

অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৪৫০ মাইল (৭২৫ কিলোমিটার) পশ্চিমে কেপ নিউনহ্যাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

আলাসকান কমান্ড, আলাসকান নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড রিজিয়ন এবং একাদশ বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এক বিবৃতিতে বলেন, ‘এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যে সম্প্রদায়গুলোর সেবা করি, তাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’

রাডার সাইটটি প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিওনাল সাপোর্ট সেন্টারের অধীনে পরিচালিত হয়। আলাসকান কমান্ড জানিয়েছে, এটি প্রত্যন্ত রাডার সাইটগুলোর একটি নেটওয়ার্কের অংশ।

এসব রাডার আলাস্কার আকাশসীমা ও সীমান্তসংলগ্ন এলাকায় চলাচলকারী বিমান শনাক্ত ও পর্যবেক্ষণ করে। তবে নিহত ব্যক্তিরা ঠিক কী কাজ করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে একটি বেসামরিক চুক্তিভিত্তিক বিমান হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডেভিস বিমানে থাকা ব্যক্তিদের একনিষ্ঠ পেশাদার হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, তারা প্রতিকূল পরিবেশে একটি গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করছিলেন। তিনি আরো বলেন, এই কঠিন সময়ে নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। দ্রুত ও নিরলসভাবে উদ্ধারকাজ পরিচালনার জন্য অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যদের প্রতিও তিনি গভীর কৃতজ্ঞতা জানান।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাসকা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, বিমানটিতে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। জনসন বলেন, বিমানটি অ্যাঙ্কোরেজ থেকে উড্ডয়ন করেছিল।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দুপুরে কেপ নিউনহ্যামে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

  • Related Posts

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর…

    Continue reading
    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পর আজ নতুন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন তিনি। নবনির্বাচিত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

    মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

    হিজবুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

    হিজবুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

    উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

    উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

    যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

    পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বসেরা রাশিয়া: পুতিন

    পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বসেরা রাশিয়া: পুতিন

    ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল জুটের গুদাম ও ইজিবাইকের গ্যারেজ

    ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল জুটের গুদাম ও ইজিবাইকের গ্যারেজ

    ৫৪ বছরের রেকর্ড ভাঙলেন পাকিস্তানি স্পিনার, তবু ১৯৫ রানে এগিয়ে ইংলিশরা

    ৫৪ বছরের রেকর্ড ভাঙলেন পাকিস্তানি স্পিনার, তবু ১৯৫ রানে এগিয়ে ইংলিশরা

    আলিয়ার সঙ্গে ফিরছেন রণবীর কাপুর, থাকছেন দীপিকাও?

    আলিয়ার সঙ্গে ফিরছেন রণবীর কাপুর, থাকছেন দীপিকাও?