আলিয়ার সঙ্গে ফিরছেন রণবীর কাপুর, থাকছেন দীপিকাও?

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সাফল্যের পর এর পরবর্তী কিস্তি নিয়ে প্রস্তুতি শুরু করেছেন পরিচালক অয়ন মুখার্জি। ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে চিত্রনাট্য ও প্রাক্-প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলছে।

সিনেমাটিতে আবারও রণবীর কাপুর ও আলিয়া ভাটকে একসঙ্গে দেখা যাবে বলে জানা গেছে।

পিংকভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ : পার্ট ২’-এর শুটিং ২০২৭ সালের জানুয়ারির মধ্যে শেষ করার কথা রণবীরের। এরপর অল্প সময়ের প্রস্তুতি পর্ব শেষে এপ্রিল থেকে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং শুরু করবেন তিনি।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘রণবীর এই যাত্রায় আবার পা রাখতে পেরে অত্যন্ত এক্সাইটেড।

একটি বিশাল দ্বৈত চরিত্রের চ্যালেঞ্জ হিসেবে, আরকে সিক্যুয়ালে দেব এবং শিব উভয় চরিত্রে অভিনয় করবেন।’
অর্থাৎ, ‘ব্রহ্মাস্ত্র ২’-এ দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীরকে। তিনি একই সঙ্গে দেব ও শিবার চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে প্রথম কিস্তির জনপ্রিয় চরিত্র ইশা হিসেবে আবারও পর্দায় ফিরবেন আলিয়া ভাট।

‘ব্রহ্মাস্ত্র ২’-এর অভিনয়শিল্পীদের তালিকায় আরো বড় চমক যোগ হতে পারে। সিনেমায় দীপিকা পাড়ুকোনকে নেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা শুরু করেছেন অয়ন মুখার্জি।

সূত্রের ভাষ্য, ‘অয়ন এবং মূল টিম দীপিকাকে এই ছবিতে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী, কারণ তারা জানে যে অমৃতার চরিত্রে এমন একজন অভিনেত্রীর প্রয়োজন যার মধ্যে গভীর গাম্ভীর্য রয়েছে। যদিও আলোচনা চলছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করবে ছবির সামগ্রিক সময়সূচির সামঞ্জস্যের ওপর।’

অর্থাৎ অয়ন ও সিনেমাটির মূল টিম অমৃতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য দীপিকাকেই উপযুক্ত মনে করছেন।

তবে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি। সিনেমাটির সময়সূচির সঙ্গে দীপিকার ব্যস্ততা সমন্বয় করার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

প্রথম কিস্তির তুলনায় আরো বড় পরিসরে ‘অ্যাস্ট্রাভার্স’কে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। আধুনিক সিনেমার ভাষায় ভারতীয় পুরাণকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি বিশ্বমানের ভিজ্যুয়াল স্পেকট্যাকল তৈরি করতে চাইছেন তাঁরা।

সিনেমাটি প্রযোজনা করছে জিও স্টুডিওস। নির্মাতারা ইতিমধ্যে চিত্রনাট্য ও প্রাক্-প্রস্তুতির কাজে জোর দিয়েছেন বলে জানা গেছে।

রণবীরের হাতে থাকা অন্য কয়েকটি বড় প্রজেক্টের মধ্যে ‘ধুম ৪’ আপাতত পিছিয়ে রয়েছে। ফলে ‘রামায়ণ: পার্ট ২’-এর কাজ শেষ করার পর ‘ব্রহ্মাস্ত্র ২’ই তাঁর পরবর্তী বড় প্রজেক্ট হতে যাচ্ছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের এপ্রিল থেকেই রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং শুরু হবে।

  • Related Posts

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর…

    Continue reading
    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পর আজ নতুন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন তিনি। নবনির্বাচিত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

    মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

    হিজবুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

    হিজবুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

    উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

    উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

    যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

    পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বসেরা রাশিয়া: পুতিন

    পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বসেরা রাশিয়া: পুতিন

    ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল জুটের গুদাম ও ইজিবাইকের গ্যারেজ

    ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল জুটের গুদাম ও ইজিবাইকের গ্যারেজ

    ৫৪ বছরের রেকর্ড ভাঙলেন পাকিস্তানি স্পিনার, তবু ১৯৫ রানে এগিয়ে ইংলিশরা

    ৫৪ বছরের রেকর্ড ভাঙলেন পাকিস্তানি স্পিনার, তবু ১৯৫ রানে এগিয়ে ইংলিশরা

    আলিয়ার সঙ্গে ফিরছেন রণবীর কাপুর, থাকছেন দীপিকাও?

    আলিয়ার সঙ্গে ফিরছেন রণবীর কাপুর, থাকছেন দীপিকাও?