ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল জুটের গুদাম ও ইজিবাইকের গ্যারেজ

ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে ৪টি জুটের গুদাম ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ভোরে ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে জেলা পরিষদের জমিতে অবৈধভাবে টিন দিয়ে অন্তত ১৫-২০টি গুদাম তৈরি করে স্থানীয় প্রভাবশালীরা ভাড়া দিয়েছেন। এসব গুদাম ভাড়া নিয়ে অনেকেই জুটের ব্যবসা করেন। আবার কেউ ইজিবাইকের গ্যারেজ দিয়ে ব্যবসা করেন।    

শুক্রবার ভোর ৬টার দিকে এসব গুদামের কোনো একটিতে আগুন ধরে দ্রুত আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আসলাম মেম্বার, অহিদুল ইসলাম, রাজা ও মাউরার জুটের গুদাম এবং আলী, শহিদ ও আনোয়ারের ইজিবাইক গ্যারেজ মুহূর্তেই আগুনে পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া অনেক উঁচুতে উঠে যায়। এতে আশপাশের কলকারখানা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ক্ষতিগ্রস্ত আসলাম মেম্বার জানান, কীভাবে এবং কোন গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা কেউ বলতে পারছেন না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফিন বলেন, ইজিবাইকের কোনো একটি গ্যারেজে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

  • Related Posts

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর…

    Continue reading
    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পর আজ নতুন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন তিনি। নবনির্বাচিত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

    মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

    হিজবুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

    হিজবুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

    উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

    উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

    যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

    পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বসেরা রাশিয়া: পুতিন

    পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বসেরা রাশিয়া: পুতিন

    ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল জুটের গুদাম ও ইজিবাইকের গ্যারেজ

    ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল জুটের গুদাম ও ইজিবাইকের গ্যারেজ

    ৫৪ বছরের রেকর্ড ভাঙলেন পাকিস্তানি স্পিনার, তবু ১৯৫ রানে এগিয়ে ইংলিশরা

    ৫৪ বছরের রেকর্ড ভাঙলেন পাকিস্তানি স্পিনার, তবু ১৯৫ রানে এগিয়ে ইংলিশরা

    আলিয়ার সঙ্গে ফিরছেন রণবীর কাপুর, থাকছেন দীপিকাও?

    আলিয়ার সঙ্গে ফিরছেন রণবীর কাপুর, থাকছেন দীপিকাও?