যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা মানছে না ইসরায়েল, লেবাননে নারী-শিশুসহ নিহত ১৫

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক এবং হাসপাতালের আশপাশে একের পর এক হামলা চালানো হয় বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়াহ জেলার সাইর আল-ঘারবিয়া এলাকার একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া টাইর শহরের উত্তরে বাকবুক এলাকায় একটি বাগানে হামলায় আরও পাঁচজন নিহত এবং দুইজন আহত হন। স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ব্যাপক ধ্বংসস্তূপের নিচে এক নারীর মরদেহ আটকা পড়ে ছিল।

টাইর জেলার আইন বাল ও হাউশ সংযোগ সড়কে পৃথক ড্রোন হামলায় একজন নিহত হন। রাতভর হামলায় দায়ের কানোন আল-নাহার এলাকায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই বাড়িতে আরও চারজন নিহত হন।

এদিকে হামলার মধ্যে হিরাম হাসপাতালের আশপাশেও বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ২৫ জন চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তা আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুই মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো এমন হামলার মুখে পড়ল।

মন্ত্রণালয় অভিযোগ করেছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সুরক্ষার আন্তর্জাতিক মানবিক আইন ইসরায়েল লঙ্ঘন করছে। একই সঙ্গে লেবাননের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ধারাবাহিকভাবে লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ১২৩ জন নিহত, ৯ হাজার ৫০৬ জন আহত হয়েছেন। এছাড়াও ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ১৬ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী