যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ডাকাতি, গ্রেফতার ২

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে র‍্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাবু শেখ (৩৪) এবং সাহা (২৯)।

এর আগে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড় ও সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ অক্টোবর গভীর রাতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ডাকাতির ঘটনাটি ঘটে। দেশীয় অস্ত্রে সজ্জিত ১৪-১৫ জনের একটি ডাকাত দল চলন্ত প্রাইভেটকারটি থামায়। এরপর তারা কারটি ভাঙচুর করে এবং নারীসহ পাঁচজন যাত্রীকে মারধর করে তাদের মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পরিপ্রেক্ষিতে ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করে। গ্রেফতারকৃতদের এই ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে দেখানো হয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার হওয়া বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে ১৫টি এবং সাহার বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প