নারী বিশ্বকাপ ছোট পুঁজি নিয়েই ইংল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশের মেয়েরা

বোর্ডে পুঁজি বেশি নেই, মাত্র ১৭৮ রান। তবে এই পুঁজি নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডকে চেপে ধরেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯তম ওভারে ৬৯ রানে ৪ উইকেট হারিয়েছে ইংলিশরা।

বরাবরের মতো ইনিংসের প্রথম ওভারেই আঘাত হেনেছেন পেস সেনসেশন মারুফা আক্তার। তার দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন এমি জোনস (১)।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটটিও নেন মারুফা। আরেকটি এলবিডব্লিউ। এবার তার শিকার আরেক ওপেনার টেমি বিউমন্ট (১৩)। ২৯ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।

তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন হিদার নাইট আর অধিনায়ক নেট স্কাইভার-ব্রান্ট। ১৯তম ওভারে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ৪১ বলে ৩২ করা নেটকে বদলি ফিল্ডার ফারজানা হকের ক্যাচ বানান লেগস্পিনার। ওই ওভারেই নতুন ব্যাটার সোফিয়া ডাঙ্কলেকে (০) এলবিডব্লিউ করেন ফাহিমা। ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ইংল্যান্ড।

এর আগে বলতে গেলে একাই লড়লেন সোবহানা মোস্তারি। করলেন লড়াকু হাফসেঞ্চুরি। শেষদিকে এসে ব্যাট হাতে ঝড় তুললেন রাবেয়া খান। এই দুজনের ব্যাটে চড়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৯.৪ ওভারে ১৭৮ রান তুলে অলআউট হয় বাংলাদেশ।

ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইনআপ। আগের ম্যাচেই ৬৯ রানে অলআউট করেছে দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে, জানা ছিল আগেই। কঠিন পরীক্ষাই দিতে হলো।

গৌহাটিতে টস হেরে ব্যাট করতে নেমে শারমিন আক্তারের ব্যাটে ভালো শুরু করেছিল বাংলাদেশ। যদিও আরেক ওপেনার রুবাইয়া হায়দার ৪ রানেই সাজঘরে ফেরত যান। তারপরও ওপেনিং জুটিতে ২৪ রান তোলে বাংলাদেশ।

এরপর নিগার সুলতানাও রুবাইয়ার মতো ব্যর্থতার পরিচয় দেন। রানের খাতা না খুলেই আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক। ২৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে দল।

সেই পরিস্থিতি থেকে সোবহানা মোস্তারিকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন শারমিন। দেখেশুনে খেলছিলেন, কিন্তু ত্রিশের ঘরে এসে খেই হারিয়ে ফেলেন তিনিও।

৫২ বলে ৬ বাউন্ডারিতে ৩০ রান করে সাজঘরের পথ ধরেন এই ওপেনার। সেট হয়ে আউট হন স্বর্ণা আক্তারও (১০)। ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ।

সোবহানা একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন। রিতু মনি তাকে সঙ্গ দিতে গিয়ে অনেক বল খেলেন। কিন্তু দলীয় সংগ্রহ একশ পার হওয়ার পর রান বাড়াতে গিয়ে ডাউন দ্য উইকেটে খেলতে যান। পারেননি। ফেরেন ক্যাচ দিয়ে। ৩৬ বলে ৫ রানে থামে রিতুর লড়াই।

ফাহিমা খাতুন (৭), নাহিদা আক্তাররাও (১) দাঁড়াতে পারেননি। দলকে দেড়শ পার করে দেন সোবহানা। শেষ পর্যন্ত ১০৮ বলে ৮ বাউন্ডারিতে ৬০ রান করে থামেন তিনি।

শেষদিকে রাবেয়া খান ঝড় তুলে আরও একটু এগিয়ে দিয়েছেন বাংলাদেশকে। ২৭ বলে ৪৩ রানের ইনিংসে ৬টি চার আর ১টি ছক্কা হাঁকান রাবেয়া।

ইংল্যান্ডের সোফি একলেস্টন ২৪ রানে শিকার করেন ৩টি উইকেট।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর